
১১ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি আরব
আন্তর্জাতিক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১৪:৪৫

স্যাটেলাইট চিত্রে ইসফাহান ক্ষেপণাস্ত্র কমপ্লেক্সের সামগ্রিক দৃশ্য। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক বেশ কয়েকটি সংবাদমাধ্যমের দেখা এক গোপন প্রতিবেদন অনুযায়ী, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) ইরানের ইসফাহানে অবস্থিত ইউরেনিয়াম সমৃদ্ধকরণের একটি ভূগর্ভস্থ কেন্দ্র নিয়ে ‘ক্রমবর্ধমান উদ্বেগ’ প্রকাশ করেছে। সংস্থাটিকে ওই কেন্দ্রটি পরিদর্শনের অনুমতি দেয়নি তেহরান।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, সদস্য দেশগুলোর কাছে পাঠানো ত্রৈমাসিক প্রতিবেদনে সংস্থাটি জানিয়েছে যে তারা আইএফইপি (ইসফাহান ফুয়েল এনরিচমেন্ট প্ল্যান্ট)-এর সঠিক অবস্থান বা সুরক্ষামূলক তদারকির (সেফগার্ডস) উদ্দেশে এর বর্তমান অবস্থা সম্পর্কে জানে না। এমনকি সেখানে কোনো পারমাণবিক উপাদান আছে কি না, তাও তাদের জানা নেই।
সংবাদ সংস্থাটির প্রতিবেদন অনুযায়ী, আইএইএ জানিয়েছে, ২০২৫ সালের জুন মাসে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম সংক্রান্ত তথ্যের অভাব এবং বিভিন্ন স্থাপনায় প্রবেশাধিকার না থাকার বিষয়টি পারমাণবিক বিস্তার রোধের ক্ষেত্রে একটি গুরুতর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে, তাই অত্যন্ত জরুরি ভিত্তিতে এই পরিস্থিতির সমাধান করা প্রয়োজন।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, তথ্য ও সুযোগের অভাবের কারণে আইএইএ এই সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি যে, শান্তিপূর্ণ পারমাণবিক কার্যক্রম থেকে কোনো পারমাণবিক উপাদান অন্য পথে সরিয়ে নেওয়া হয়নি।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ‘এ ধরনের ধারাবাহিক পদক্ষেপ ইরানে স্বাভাবিক সুরক্ষা ব্যবস্থা (সেফগার্ডস) বাস্তবায়নের পথ প্রশস্ত করতে পারে।’