
বরিশালে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
বাংলাদেশ
প্রতিবেদক, কুমিল্লা
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১:৩৪

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. শরীফুল ইসলাম। ছবি: সংগৃহীত
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. শরীফুল ইসলামকে ( ২৫ ) গ্রেফতার করেছে পুলিশ।
রোববার ( ১৫ নভেম্বর ) সন্ধ্যায় ব্রাহ্মণপাড়া থানা পুলিশের এক অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার শরীফুল ইসলাম উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তিনি উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের নগরপাড় গ্রামের মো. হানিফ গাজীর ছেলে।
তবে শরীফুল ইসলামকে কোন মামলায় বা কী অভিযোগে গ্রেফতার করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।