
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার
বাংলাদেশ
প্রতিবেদক, কুমিল্লা
প্রকাশ: রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ২২:৫০

নিহত মো. মারুফ হোসেন।
কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মারুফ হোসেন (২১) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা মো. মামুন (১৮) নামের অপর আরোহী গুরুতর আহত হয়েছেন।
রোববার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গৌরীপুর এলাকার চন্দ্রবান ফিলিং স্টেশনের সামনে মহাসড়কের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মারুফ হোসেন দাউদকান্দি সদর উত্তর ইউনিয়নের কদমতলী গ্রামের মো. মাসুদ রানার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মারুফ হোসেন মোটরসাইকেল চালিয়ে গৌরীপুর থেকে দাউদকান্দির দিকে যাচ্ছিলেন। পথে চন্দ্রবান ফিলিং স্টেশনের সামনে দুর্ঘটনার শিকার হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় মোটরসাইকেলে থাকা অপর আরোহী মামুন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে পাঠান।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রেম দাস রায় বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিহত যুবকের মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। দুর্ঘটনার পর মহাসড়কের ঢাকামুখী লেনে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
দুর্ঘটনার কারণ সম্পর্কে ওসি প্রেম দাস রায় বলেন, প্রাথমিকভাবে স্থানীয় লোকজনের কাছ থেকে জানা গেছে, মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়ে থাকতে পারে। তবে অন্য কোনো যানবাহনের সঙ্গে সংঘর্ষ হয়েছিল কি না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। আহত আরোহীর সঙ্গে কথা বললে দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যাবে। বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে।
প্রাসঙ্গিক: