
১১ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি আরব
আন্তর্জাতিক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১৬:২৮

ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান রোমান গফম্যান। ছবি: সংগৃহীত
ইরানে নতুন করে হামলা চালাতে যুক্তরাষ্ট্রের ওপর চাপ দিচ্ছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ বিষয়ে আলোচনার জন্য ওয়াশিংটনে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন মোসাদ প্রধান রোমান গফম্যান।
দ্য জেরুজালেম পোস্ট-এর তথ্য অনুযায়ী, ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান রোমান গফম্যান ওয়াশিংটন ডিসিতে পৌঁছেছেন। সেখানে তিনি ট্রাম্প প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে ইরানের সাথে যুদ্ধ নিয়ে আলোচনা করবেন।
গফম্যানের এই সফর এমন এক সময়ে হচ্ছে, যখন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে পুনরায় লড়াইয়ে নামার জন্য চাপ দিচ্ছেন।
ইসরাইলি সংবাদমাধ্যম ওয়াইনেট এর প্রতিবেদন অনুযায়ী, গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) নেতানিয়াহুর সাথে রাজনৈতিক-নিরাপত্তা বিষয়ক ব্রিফিংয়ে ‘ইয়াশার’ পার্টির চেয়ারম্যান ও নেসেট সদস্য গাদি আইজেনকোটকে এই সফরের বিষয়ে কিছু জানানো হয়নি।
সূত্রের বরাতে জেরুজালেম পোস্ট জানিয়েছে, গফম্যান সিআইএ পরিচালক জন র্যাটক্লিফের সাথে বৈঠক করেছেন। এরপর তিনি মায়ামিতে ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফের সাথে সাক্ষাৎ করবেন।
মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস-এর প্রতিবেদন অনুযায়ী, ইরানে ফের হামলা শুরু করতে নেতানিয়াহুর প্রস্তাব ট্রাম্প সম্প্রতি প্রত্যাখ্যান করেছেন। ৩১ অক্টোবর এক ফোনালাপে দুই নেতা ইরানের সাথে মার্কিন আলোচনা নিয়ে কথা বলেন। সে সময় নেতানিয়াহু ট্রাম্পকে মধ্যবর্তী নির্বাচনের পরপরই ইরানে হামলা চালানোর জন্য চাপ দিয়েছিলেন বলে জানা গেছে।
প্রাসঙ্গিক:
প্রতিবেদন মতে, ট্রাম্প তখন সেই প্রস্তাব নাকচ করে দেন এবং কূটনৈতিক আলোচনার পথেই এগিয়ে যাওয়ার পক্ষে মত দেন।