
হুতিদের নিয়ন্ত্রণে বাব এল-মান্দেব প্রণালী, পিছু হটল ইয়েমেনের সরকারি বাহিনী
আন্তর্জাতিক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ২০:৩৩

আবাসন, শ্রম এবং সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে এক সপ্তাহে ১১ হাজার ৯৫২ জনকে গ্রেফতার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। এরই মধ্যে ১১ হাজারের বেশি অভিবাসীকে নিজ দেশে ফেরতপাঠানো হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ৫ থেকে ১১ নভেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্তে সরকারি সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে এই যৌথ অভিযান চালানো হয়। আটক ব্যক্তিদের মধ্যে ৬ হাজার ১৬৩ জন আবাসন আইন, ৩ হাজার ২২৫ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ২ হাজার ৫৬৪ জন শ্রম আইন লঙ্ঘন করেছেন।
এ ছাড়া একই সময়ে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টাকালে ১ হাজার ৬৫৩ জনকে আটক করা হয়েছে। অন্যদিকে, অবৈধভাবে দেশটি ছাড়ার চেষ্টার অভিযোগে আটক হয়েছেন আরও ২৯ জন।
এ সময় আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয় দেওয়া কিংবা কাজে নিয়োগের অভিযোগে ১৫ জনকে গ্রেফতার করেছে নিরাপত্তা বাহিনী।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অভিযানে আটক ব্যক্তিদের মধ্যে ১১ হাজার ৪১৮ জনকে ইতোমধ্যে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এ ছাড়া ভ্রমণের প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহের জন্য ২২ হাজার ৪৫১ জনকে নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। আরও ৯ হাজার ৮০০ জনকে দেশে ফেরার আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।
বর্তমানে সৌদি আরবে মোট ৪০ হাজার ৭৬২ জন প্রবাসী আইনগত প্রক্রিয়ার মধ্যে রয়েছেন। তাদের মধ্যে ৩৮ হাজার ৩৮৩ জন পুরুষ এবং ২ হাজার ৩৭৯ জন নারী।
এদিকে, অবৈধভাবে সৌদি আরবে প্রবেশে সহায়তা, দেশটির অভ্যন্তরে আইন লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয় দেওয়া কিংবা অন্য কোনো ধরনের সহযোগিতা করার বিষয়ে কঠোর সতর্কতা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
মন্ত্রণালয় জানিয়েছে, এসব অপরাধে জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। পাশাপাশি অপরাধে ব্যবহৃত যানবাহন এবং অবৈধ অভিবাসীদের আশ্রয় দেওয়ার কাজে ব্যবহৃত সম্পত্তিও বাজেয়াপ্ত করা হতে পারে।