
১১ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি আরব
আন্তর্জাতিক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১৯:৫১

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব এল-মান্দেব প্রণালী সংলগ্ন এলাকা থেকে নিজেদের বাহিনী প্রত্যাহার করে নেওয়ার কথা জানিয়েছে সৌদি-সমর্থিত ইয়েমেন সরকারের অনুগত বাহিনী। ফাইল ছবি
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব এল-মান্দেব প্রণালী সংলগ্ন এলাকা থেকে নিজেদের বাহিনী প্রত্যাহার করে নেওয়ার কথা জানিয়েছে সৌদি-সমর্থিত ইয়েমেন সরকারের অনুগত বাহিনী। এর ফলে গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক অঞ্চলটির পূর্ণ নিয়ন্ত্রণ এখন ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের হাতে।
বাব এল-মান্দেব সংলগ্ন এলাকা থেকে সরকারি বাহিনীর এই পিছু হটা বৈশ্বিক নৌপরিবহনের অন্যতম প্রধান এই সংযোগস্থলের ওপর হুতিদের প্রভাব ও দর-কষাকষির সক্ষমতা আরও বাড়িয়ে দিলো। আরব উপদ্বীপের অপর প্রান্তে হরমুজ প্রণালীতে ইরান যখন নিরবচ্ছিন্নভাবে জাহাজ চলাচলে বিঘ্ন ঘটাচ্ছে, ঠিক সেই মুহূর্তে এই ঘটনা বিশ্ববাণিজ্যের ওপর এক নতুন চাপ তৈরি করল বলেই মনে করা হচ্ছে।
দ্বিমুখী এই অবরোধ বা চাপের মুখে উপসাগরীয় অঞ্চলের তেল উৎপাদনকারী দেশগুলো তাদের প্রধান আন্তর্জাতিক শিপিং রুটগুলো থেকে আরও বেশি বিচ্ছিন্ন হয়ে পড়ার ঝুঁকিতে পড়েছে।
সমুদ্রপথে বৈশ্বিক পণ্য ও কাঁচামাল পরিবহনের জন্য বাব এল-মান্দেব প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম রুট। বিশেষ করে, মিশরের সুয়েজ খাল হয়ে এশিয়া থেকে ইউরোপে পণ্য পরিবহনের প্রধান মাধ্যম হলো এই জলপথ।
প্রাসঙ্গিক:
আনুষ্ঠানিক বিবৃতিতে দক্ষিণ ইয়েমেনের সশস্ত্র বাহিনী বলেছে, ‘সাউদার্ন আর্মড ফোর্সেস তাইজ প্রশাসনিক অঞ্চলের পশ্চিমে অবস্থিত ধুবাব বিমানবন্দর এবং মান্দেব সংলগ্ন এলাকা থেকে তাদের বাহিনী পুনর্বিন্যাস করার সিদ্ধান্ত বাস্তবায়নের ঘোষণা দিচ্ছে।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘ইয়েমেন সরকারের রাজধানী এডেন ও পার্শ্ববর্তী প্রদেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করা, সম্মুখসারির প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা এবং বিদ্যমান হুমকিগুলো মোকাবিলা করার অগ্রাধিকারের ভিত্তিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।’
শক্তিশালী এই বিদ্রোহী মিলিশিয়া গোষ্ঠীর হাত থেকে কৌশলগত উপকূলীয় এলাকাগুলো পুনরুদ্ধারের লক্ষ্যে সরকারি বাহিনী গত অক্টোবরে একটি সামরিক অভিযান শুরু করেছিল। এর আগে গত সেপ্টেম্বরে হুতিরা ইয়েমেনের সমগ্র লোহিত সাগর উপকূলের নিয়ন্ত্রণ নেওয়ার লক্ষ্যে দক্ষিণ দিকে অগ্রসর হয়েছিল। সেই ঝটিকা অভিযানের মাধ্যমেই হুতিরা বাব এল-মান্দেবের উপকূলের একদম কাছাকাছি চলে আসে।
২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় হওয়া ইয়েমেনের যুদ্ধবিরতি ভেঙে নতুন করে শুরু হওয়া এই রক্তক্ষয়ী সংঘাত ইরানের বিরুদ্ধে চলমান বৃহত্তর মার্কিন-ইসরাইলি যুদ্ধের আরেকটি অস্থিতিশীল ফ্রন্টে পরিণত হয়েছে। কারণ হুতিরা যুক্তরাষ্ট্রের প্রধান মিত্র এবং বিশ্বের বৃহত্তম অপরিশোধিত তেল রপ্তানিকারক দেশ সৌদি আরবের ওপর ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে।
এদিকে ৯ মাস ধরে চলা ইরান যুদ্ধের শুরুর দিকে সৌদি আরব তুলনামূলক শান্ত থাকলেও, হুতিদের সাম্প্রতিক হামলায় দেশটির বিমান চলাচল ও তেল সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। হুতিরা সৌদি বন্দর, বিমানবন্দর এবং রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকোর স্থাপনাগুলোতে আঘাত হেনেছে, যার মধ্যে লোহিত সাগরে অবস্থিত দেশটির প্রধান তেল রপ্তানি কেন্দ্র ইয়ানবুও রয়েছে।
সৌদি আরবও ইয়েমেনে হুতিদের লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে। ২০১৪ সালে হুতিরা ইয়েমেনের সরকারকে হটিয়ে দক্ষিণে ঠেলে দেওয়ার পর থেকে দারিদ্র্যপীড়িত ইয়েমেন ভয়াবহ গৃহযুদ্ধে নিমজ্জিত হয়। এর সঙ্গে সৌদি জোটের অবরোধের মুখে দেশটির বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক সংকটের মুখে পড়ে, যেখানে দুর্ভিক্ষ দেখা দেয়।
এদিকে দেশটির পশ্চিমাঞ্চলীয় তাইজ শহরের চারপাশে লড়াই আরও তীব্র আকার ধারণ করেছে এবং শহরটির মানবিক পরিস্থিতির চরম অবনতি ঘটছে। সাম্প্রতিক এই সংঘাতে ইয়েমেন জুড়ে বাস্তুচ্যুত হওয়া ৩ লাখ মানুষের প্রায় অর্ধেকই আশ্রয় নিয়েছে এই শহরে, যা বর্তমানে অবরুদ্ধ অবস্থায় রয়েছে।
সূত্র: রয়টার্স