
১১ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি আরব
আন্তর্জাতিক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১৩:৫২

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। ছবি: রয়টার্স
ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্রকে নিয়ে আলোচনা অথবা যুদ্ধ—উভয় পরিস্থিতির জন্যই তেহরান প্রস্তুত।
তিনি সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পরবর্তী কোনো সামরিক পদক্ষেপ নেওয়া হলে তার জবাব কী হবে, তা ইরানের বাহিনীগুলোই নির্ধারণ করবে।
গালিবাফ বলেন, ‘যুক্তরাষ্ট্র আলোচনা করতে চায় নাকি যুদ্ধ, তা আমাদের কাছে মোটেও গুরুত্বপূর্ণ নয়।’
তিনি আরও যোগ করেন, ওয়াশিংটন যদি তেহরানের সাতটি শর্ত মেনে নেয় তাহলে সমঝোতার পথ খোলা রয়েছে। শর্তগুলোকে ‘যৌক্তিক’ বলে অভিহিত করেছেন গালিবাফ।
ইরানের পার্লামেন্ট স্পিকার সতর্ক করে দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ‘এবার কোনো ভুল করে’, তবে ইরানি বাহিনীই সংঘাতের ভৌগোলিক পরিধি নির্ধারণ করবে।
প্রাসঙ্গিক: