
১১ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি আরব
আন্তর্জাতিক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১৭:২২

ছবি: সংগৃহীত
শীতের আগমনে গাজায় বাস্তুচ্যুত ফিলিস্তিনি পরিবারগুলোর দুর্ভোগ লাঘবে ৫০ হাজার ডলার অনুদান দিয়েছেন জনপ্রিয় মার্কিন মডেল বেলা হাদিদ। এই অর্থ দিয়ে অস্থায়ী তাঁবুতে বসবাসরত ১০০টি পরিবারের জন্য জরুরি আশ্রয় সামগ্রী সরবরাহ করা হবে।
বেলা হাদিদের এ সংক্রান্ত ইনস্টাগ্রাম পোস্টের বরাত দিয়ে এ খবর দিয়েছে রয়া নিউজ।
ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে বেলা হাদিদ জানান, তিনি ‘টেন্টস অব হোপ’-এর ‘উইন্টার টেন্ট কিটস ফর গাজা’ উদ্যোগে এই অনুদান দিয়েছেন। শীতের তীব্রতা থেকে পরিবারগুলোকে সুরক্ষা দিতে এ উদ্যোগের আওতায় জলরোধী তাঁবু, কম্বল ও ম্যাট্রেস সরবরাহ করা হয়।
হাদিদ জানান, তার দেওয়া অনুদানে ১০০টি পরিবারের জন্য পূর্ণাঙ্গ আশ্রয় কিট সরবরাহ করা সম্ভব হবে। তিনি বলেন, গাজায় আশ্রয়সংকটের ব্যাপকতা তুলে ধরতে গিয়ে প্রতিটি পরিবারের ব্যক্তিগত দুর্ভোগের বিষয়টি যেন আড়ালে চলে না যায়।
মানবিক সহায়তাকারী সংস্থাগুলোর বরাত দিয়ে তিনি উল্লেখ করেন, গাজায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের মৌলিক আশ্রয় নিশ্চিত করতে অন্তত তিন লাখ তাঁবু প্রয়োজন। অথচ কয়েক লাখ পরিবার জরাজীর্ণ তাঁবুতে বসবাস করছে, যেখানে আসন্ন শীত মোকাবিলার পর্যাপ্ত ব্যবস্থা নেই।
প্রাসঙ্গিক:
পরিস্থিতিকে মানবিক সংকট হিসেবে উল্লেখ করে বেলা হাদিদ প্রশ্ন তোলেন, কেন ফিলিস্তিনিদেরকে নিজ মাতৃভূমিতেই ঘরবাড়ি ছেড়ে তাঁবুতে আশ্রয় নিতে হচ্ছে। তিনি আরও বলেন, পরিবারগুলোর শুধু অস্থায়ী আশ্রয় নয়, নিরাপত্তা ও মর্যাদার সঙ্গে বেঁচে থাকার অধিকারও নিশ্চিত করা প্রয়োজন।
অনুদানে উৎসাহিত করতে প্রয়োজনীয় সামগ্রীর পৃথক খরচের হিসাবও তুলে ধরেছেন এই মডেল। তার দেওয়া তথ্য অনুযায়ী, ২৫ ডলারে একটি পরিবারের জন্য কম্বল, ৩০ ডলারে একটি ম্যাট্রেস, ৭৫ ডলারে তাঁবুর জলরোধী ব্যবস্থা এবং ২৫০ ডলারে একটি পূর্ণাঙ্গ তাঁবুর ব্যবস্থা করা সম্ভব।
তিনি জানান, ছোট অঙ্কের অনুদানও আশ্রয় কিট তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
পোস্টে অনুসারীদের উদ্দেশে বেলা হাদিদ লিখেছেন, ‘আপনি যতটুকু দিতে পারেন, সেটিই গুরুত্বপূর্ণ।’ একই সঙ্গে আবেদনটি ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, শীতের তীব্রতায় হাইপোথার্মিয়াসহ নানা স্বাস্থ্যঝুঁকি থেকে শিশু, পরিবার ও প্রাণীদের সুরক্ষায় সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
সূত্র: রয়া নিউজ