
১১ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি আরব
আন্তর্জাতিক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:৫৯

ইরানের এই হামলার দাবি নিয়ে এখনো কোনো করেনি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। সংগৃহীত ফাইল ছবি
বাহরাইনে অবস্থিত মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার একটি রাডার লক্ষ্য করে ছয়টি ড্রোন দিয়ে সফল হামলার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
রোববার (১৫ নভেম্বর) ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসির বিমানবাহিনী ছয়টি ড্রোন ব্যবহার করে রিফা বিমানঘাঁটির মার্কিন বিমান প্রতিরক্ষা ব্যবস্থার রাডার লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা জানানো হয়নি।
ইরানের হামলার দাবির আগেই বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কয়েক ঘণ্টার মধ্যে সম্ভাব্য নিরাপত্তা হুমকি নিয়ে দ্বিতীয়বার সতর্কবার্তা জারি করে। নাগরিকদের আতঙ্কিত না হয়ে নিরাপদ আশ্রয়ে যাওয়ার এবং পরিস্থিতি সম্পর্কে জানতে সরকারি সূত্র অনুসরণের আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।
এদিকে হরমুজ প্রণালি এখনো বন্ধ রয়েছে বলে বিবৃতিতে দাবি করেছে আইআরজিসি। বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র কোনো ধরনের আগ্রাসন চালালে তার জবাবে আরও কঠোর ও ভয়াবহ হামলা চালানো হবে।
ইরানের এই হামলার দাবি নিয়ে এখনো কোনো করেনি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।
এর আগে বৃহস্পতিবার (১২ নভেম্বর) দক্ষিণ ইরানের সিরিকে একটি টেলিযোগাযোগ টাওয়ারে হামলার জবাবে বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি আগাম সতর্কতামূলক রাডার স্থাপনা ধ্বংসের দাবি করেছিল আইআরজিসি।
তবে বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি ‘আগাম সতর্কতামূলক রাডার’ স্থাপনায় হামলার আইআরজিসির দাবি নাকচ করেছে সেন্টকম।
এক বিবৃতিতে সেন্টকম জানায়, বাহরাইনকে লক্ষ্য করে আইআরজিসির ছোড়া ড্রোন দুটি মার্কিন বাহিনী ভূপাতিত করেছে। এতে কেউ হতাহত হয়নি, কোনো স্থাপনারও ক্ষতি হয়নি।
সূত্র: আল জাজিরা