
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার
বাংলাদেশ
প্রতিবেদক, বরিশাল
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১:১৮

মামাতো ভাইকে নিতে গিয়ে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সৌরভ ফালিয়া (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) রাতে বরিশালের আগৈলঝাড়া উপজেলার জোবারপাড় বড়মগড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সৌরভ ফালিয়া বরিশালের বানারীপাড়া উপজেলার বিশারকান্দি গ্রামের বাসিন্দা সুধীর ফালিয়ার ছেলে।
নিহতের মামাতো ভাই রথীন ঘরামী জানান, তিনি আগৈলঝাড়া থানার সামনে অবস্থিত শ্রী গুরু মিষ্টান্ন ভাণ্ডারের কর্মচারী। তাকে নিতে বানারীপাড়া থেকে মোটরসাইকেল নিয়ে রওনা হন সৌরভ। তবে দীর্ঘসময় পার হলেও সৌরভ না পৌঁছানোয় তার মোবাইল ফোনে কল দেয়া হয়। পরে পুলিশ ফোনটি রিসিভ করে। খবর পেয়ে হাসপাতালে গিয়ে সৌরভের মরদেহ শনাক্ত করেন তিনি।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, কুয়াকাটা থেকে বেনাপোলগামী সেভেন স্টার পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলসহ চালক বাসের নিচে চলে যান। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক রুবাইদা মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, দুর্ঘটনার পর বাস রেখে চালক পালিয়ে গেছেন। বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
প্রাসঙ্গিক: