
১১ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি আরব
আন্তর্জাতিক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১৬:৪

গত জুলাই মাসে বাহরাইনের মানামায় একটি ড্রোন প্রতিহত করার পর ধোঁয়া উড়তে দেখা যায়। ছবি: রয়টার্স
তেহরানের সাম্প্রতিক হামলার পর, বিষয়টিকে ‘ইরানের আগ্রাসনের পুনরাবৃত্তি’ হিসেবে অভিহিত করে এর নিন্দা জানিয়েছে বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়।
এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর চালানো হামলাগুলো আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং ‘কোনো অজুহাতই রাষ্ট্রীয় সার্বভৌমত্ব লঙ্ঘনকে বৈধতা দিতে পারে না’।
বিবৃতিতে বলা হয়, ‘বাহরাইন নিজেদের ভূখণ্ডকে হিসাব মেটানোর কাজে ব্যবহারের বিষয়টিও প্রত্যাখ্যান করছে এবং এই হামলা ও তার পরিণতির জন্য ইরানকেই পুরোপুরি দায়ী করছে।’
বাহরাইনের সামরিক বাহিনী এর আগে জানিয়েছিল, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা দেশটির দিকে ধেয়ে আসা ইরানের বেশ কয়েকটি ‘আকাশপথের হামলা’ প্রতিহত ও ধ্বংস করেছে।
গেল শুক্রবার আইআরজিসি দাবি করে, তারা বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি আগাম সতর্কবার্তা দেওয়া রাডার স্থাপনায় হামলা চালিয়ে সেটি ধ্বংস করে দিয়েছে।
প্রাসঙ্গিক: