
১১ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি আরব
আন্তর্জাতিক
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১৮:০

আরএসএস প্রধান মোহন ভাগবত। ছবি: সংগৃহীত
কালীপুজো ও দীপাবলিতে আতশবাজি পোড়ানো নিয়ে বায়ুদূষণ ও শব্দদূষণের কারণে সমালোচনা চলার মধ্যেই উৎসবের প্রাচীন রীতিনীতির পক্ষে কথা বলেছেন ভারতের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত। তার দাবি, অতীতে আতশবাজি পরিবেশ বিশুদ্ধ করতে ভূমিকা রাখত। এসব প্রথার পেছনে নির্দিষ্ট বৈজ্ঞানিক যুক্তিও রয়েছে।
গত বুধবার (১১ নভেম্বর) মহারাষ্ট্র রাজ্যের নাগপুরে ‘দীপাবলি মিলন উৎসব’-এ বক্তব্য দিতে গিয়ে ভাগবত বলেন, আগে আতশবাজি তৈরিতে যে ধরনের উপাদান ব্যবহার করা হতো, সেগুলো এখন আর ব্যবহার করা হয় না। ওই উপাদানগুলো কীটনাশকের মতো কাজ করত এবং ক্ষতিকর কীটপতঙ্গ ধ্বংস করত।
ভাগবতের ভাষ্য, বিশেষ করে ফসল কাটার মৌসুমে আতশবাজির ধোঁয়া ক্ষতিকর পোকামাকড় মেরে ফেলতে কার্যকর ছিল। ফলে তখন পরিবেশ বিশুদ্ধ হতো। তিনি বলেন, বর্তমানে আতশবাজি তৈরিতে যেসব রাসায়নিক ব্যবহার করা হয়, অতীতে সেগুলো ব্যবহৃত হতো না।
কালীপুজোয় প্রদীপ জ্বালানোর রীতির পেছনেও বৈজ্ঞানিক যুক্তি রয়েছে বলে দাবি করেন আরএসএস প্রধান। তার মতে, ঘি ও তেল দিয়ে প্রদীপ জ্বালালে পরিবেশে বিশেষ ধরনের বায়ুর স্তর তৈরি হয়।
ভাগবত বলেন, ঐতিহ্যবাহী প্রথাগুলোর প্রকৃত তাৎপর্য বুঝে উৎসব পালন করা উচিত। এতে মানুষ ও পরিবেশ উভয়েই উপকৃত হবে। তার মতে, উৎসব ও উদ্যাপন সমাজের অবিচ্ছেদ্য অংশ। নানা বিরোধিতা সত্ত্বেও এসব আয়োজন বন্ধ হবে না। বরং সঠিক মনোভাব নিয়ে উৎসব পালন করাই গুরুত্বপূর্ণ।
ভারতে কালীপুজো ও দীপাবলিতে শব্দবাজি পোড়ানোর ওপর বিধিনিষেধ রয়েছে। আদালত পরিবেশবান্ধব সবুজ বাজি ব্যবহারের নির্দেশ দিয়েছেন। তবে অভিযোগ রয়েছে, নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিভিন্ন এলাকায় ব্যাপকভাবে আতশবাজি পোড়ানো হয়েছে। এতে দিল্লিসহ বেশ কয়েকটি শহরে বায়ুর মানের অবনতি ঘটেছে।
প্রাসঙ্গিক:

এর আগে কালীপুজোর উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে পশ্চিমবঙ্গের টালিগঞ্জের বিধায়ক পাপিয়া অধিকারী দাবি করেছিলেন, আতশবাজি পোড়ালে অসুখ সেরে যায়। তার এ মন্তব্য নিয়েও বিতর্ক তৈরি হয়েছিল। এবার দীপাবলিতে আতশবাজি পোড়ানোর পক্ষে প্রাচীন রীতির বৈজ্ঞানিক ব্যাখ্যা তুলে ধরলেন আরএসএস প্রধান মোহন ভাগবত।