
১১ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি আরব
আন্তর্জাতিক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ১৩:২৪

ছবি: সংগৃহীত
ভারতের পুরান দিল্লির চাওরি বাজার এলাকায় বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে তিনতলা একটি নির্মাণাধীন ভবন ধসে পড়ার ঘটনায় দুজন প্রাণ হারিয়েছেন। এছাড়া একজন আহত হয়েছেন এবং আরও অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সকাল ৯টা ৫০ মিনিটে চান্দনি চক মেট্রো স্টেশনের কাছে গলি সিতারা থেকে ভবন ধসের খবর পাওয়া যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছয়টিরও বেশি ফায়ার সার্ভিস ইউনিট পাঠানো হয়। এর মধ্যে ()
ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিওতে দেখা গেছে, ভবনের একটি অংশ ধসে সরু গলির ওপর পড়ে আছে। চারপাশে ছড়িয়ে রয়েছে ধ্বংসস্তূপ। গলির দুই পাশে ঘনবসতিপূর্ণ বহুতল ভবন থাকায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। ঐতিহাসিকভাবে পুরান দিল্লির সরু গলিগুলোতে দুই পাশে যানবাহন পার্ক করে রাখার কারণে উদ্ধারকাজ পরিচালনা করা কঠিন হয়ে পড়ে।
একটি ভিডিওতে দেখা যায়, স্থানীয় বাসিন্দারা নিজেদের গাড়ি সরিয়ে অ্যাম্বুলেন্স চলাচলের পথ তৈরি করছেন। উদ্ধারকর্মীদের মূল দুর্ঘটনাস্থলে পৌঁছাতে বেশ কিছুটা পথ হেঁটে যেতে হচ্ছে। এরপর ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা করছেন তারা।
স্থানীয় এক বাসিন্দার ভাষ্য অনুযায়ী, ভবনটিতে কেউ বসবাস করতেন না। গত তিন থেকে চার মাস ধরে সেখানে নির্মাণকাজ চলছিল। দুর্ঘটনার সময় ভবনটির ভেতরে শুধু শ্রমিকেরা উপস্থিত ছিলেন। ভবনটির মালিক পরিবারের সদস্যদের নিয়ে ভাড়া বাসায় থাকেন।
ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন চন্দরপাল (৬০) ও বিজয় কুমার (৩৩)। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।