
যুক্তরাষ্ট্রে সব উড়োজাহাজের উড্ডয়ন সাময়িক বন্ধ ঘোষণা
আন্তর্জাতিক
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১৫:১৯

ভারতের নয়াদিল্লিতে বায়ুদূষণ নিয়ন্ত্রণে সড়কের মাঝখানে কুয়াশা দূরীকরণ যন্ত্র স্থাপন করা হয়েছে। ছবি: রয়টার্স
বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকার শীর্ষে উঠে এসেছে ভারতের রাজধানী দিল্লি। বায়ুদূষণের বিপজ্জনক মাত্রায় পাকিস্তানের লাহোরকে পেছনে ফেলেছে শহরটি। প্রায় দুই কোটি মানুষের এই নগরী এখন ঘন ধোঁয়াশায় ঢাকা। দৃশ্যমানতা কমে যাওয়ায় রাস্তাঘাটে ঠিক মতো গাড়ি-ঘোড়া চলাচল করতে পারছে না।
সাম্প্রতিক অনেক বছর ধরেই বায়ুদূষণের দিক দিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর তালিকায় ওপরের দিকে রয়েছে দিল্লি। গত সপ্তাহের দিওয়ালি উৎসবের পর বায়ুর মান আরও নিচে নেমে গেছে।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, আজ শুক্রবার (১৩ নভেম্বর) দিল্লির বায়ুমান সূচক (একিউআই) ছিল ৩৩৪। এই মাত্রাকে ‘বিপজ্জনক’ হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে।
অন্যদিকে ভারতের কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ (সিপিসিবি) দিল্লির বায়ুমান সূচক রেকর্ড করেছে ৪০৩। সংস্থাটি এই অবস্থাকে ‘অত্যন্ত গুরুতর’ হিসেবে চিহ্নিত করেছে। যা শহরটিকে বিশ্বের বড় শহরগুলোর মধ্যে শীর্ষে পৌছে দিয়েছে।
সুইস ও ভারতীয় সংস্থার পরিসংখ্যানে পার্থক্যের কারণ হলো, বায়ুদূষণ পরিমাপ ও শ্রেণিবিন্যাসে তারা ভিন্ন সূচক ও পদ্ধতি ব্যবহার করে। সাধারণত বায়ুমান সূচক ৫০ বা এর নিচে থাকলে তা ভালো হিসেবে বিবেচিত হয় এবং স্বাস্থ্যঝুঁকি খুব কম থাকে।
আইকিউএয়ারের ঘণ্টাভিত্তিক তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সকাল ১১টার দিকে দিল্লির বায়ুমান সূচক কমে ২০৮-এ দাঁড়ায়। তখন বিশ্বের দূষিত বড় শহরের তালিকায় লাহোর ছিল সপ্তম স্থানে। শহরটির সূচক ছিল ১৫৫। ফলে লাহোরের দূষণের মাত্রা কমে আসায় শহরটি শীর্ষস্থান হারায়। এর আগে টানা কয়েক দিন বিশ্বের সবচেয়ে দূষিত বড় শহর ছিল লাহোর।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের প্রকাশ করা ভিডিওতে দেখা যায়, দিল্লির সড়কগুলো ঘন ধোঁয়াশায় ঢেকে আছে। এর মধ্যেই গাড়ি ও মোটরসাইকেল চলাচল করছে। প্রধান সড়কের সড়কবাতিগুলোও ধোঁয়াশার কারণে অস্পষ্ট হয়ে পড়েছে।
শীতকালে ভারতের উত্তরাঞ্চল ও পাকিস্তানের বিভিন্ন এলাকায় বায়ুদূষণ বেড়ে যায়। এ সময় ঠান্ডা ও ভারী বাতাসের কারণে যানবাহনের ধোঁয়া, নির্মাণকাজের ধুলা এবং কৃষিজমিতে ফসলের অবশিষ্টাংশ পোড়ানোর ধোঁয়া বাতাসে আটকে থাকে।
পাকিস্তান এয়ার কোয়ালিটি ইনিশিয়েটিভের (পিএকিউআই) মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, চলতি সপ্তাহের শুরুতে লাহোরে বাতাসে অতি সূক্ষ্ম বস্তুকণার (পিএম ২.৫) গড় ঘনত্ব বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত নির্দেশক মানের আট গুণ ছিল।
প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ফসলের অবশিষ্টাংশ পোড়ানোর সম্ভাব্য ঘটনার সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় অপরিবর্তিত রয়েছে।
ওই সময়ে লাহোরে পিএম ২.৫-এর গড় ঘনত্ব ছিল প্রতি ঘনমিটারে ১২৬ মাইক্রোগ্রাম। যেসব ৪০ দিনের নির্ভরযোগ্য তথ্য পাওয়া গেছে, প্রতিদিনই শহরটিতে জাতীয় পরিবেশগত মানদণ্ডের ২৪ ঘণ্টার নির্ধারিত সীমা অতিক্রম করেছে দূষণের মাত্রা। তবে ২০২৫ সালের একই সময়ের তুলনায় গড় ঘনত্ব ১১ শতাংশ কম ছিল।
স্যাটেলাইটের মাধ্যমে পাঞ্জাবজুড়ে ১৮ হাজার ৮২৫টি অগ্নিকাণ্ড শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ৮৯ শতাংশকে ফসলের অবশিষ্টাংশ পোড়ানোর সম্ভাব্য ঘটনা হিসেবে চিহ্নিত করা হয়েছে। সবচেয়ে বেশি আগুন শনাক্ত হয় ১ নভেম্বর, ওই দিন ১ হাজার ১০২টি ঘটনার তথ্য পাওয়া যায়।
তবে প্রতিবেদনে সতর্ক করে বলা হয়েছে, ফসলের অবশিষ্টাংশ পোড়ানোর সঙ্গে শহরের বায়ুদূষণের সম্পর্ক থাকলেও দূষণের জন্য এর সুনির্দিষ্ট অবদান কতটা, তা নিশ্চিত হওয়া যায়নি। বাতাস স্থির থাকা এবং বায়ুমণ্ডলে দূষিত পদার্থ ছড়িয়ে পড়ার গতি কমে যাওয়াও দূষণ জমে থাকার অন্যতম কারণ।
প্রাসঙ্গিক: