
ক্ষমতা টিকিয়ে রাখতে ইরান যুদ্ধকে ব্যবহার করতে পারেন নেতানিয়াহু: গোলান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১২:৩০

আয়োজকদের দাবি, ১০ লাখ মানুষের জমায়েত হতে পারে রাজধানীতে। ছবি: রয়টার্স
ভারতে বিতর্কিত ভোটার তালিকা সংশোধনের প্রতিবাদে বিরোধী দলগুলোর বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে দিল্লিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। দেশটির প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এ কর্মসূচি দিয়েছে বিরোধী জোট ‘ইন্ডিয়া ব্লক’। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে আয়োজিত এ সমাবেশে ১০ লাখ মানুষের অংশগ্রহণের আশা করছেন বিরোধীরা।
রোববার (১ নভেম্বর) স্থানীয় সময় দুপুর ১২টায় দিল্লির ঐতিহাসিক রামলীলা ময়দানে এ কর্মসূচি শুরু হওয়ার কথা রয়েছে।
লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীসহ কংগ্রেসের শীর্ষ নেতারা এতে অংশ নেবেন। এ ছাড়া দিল্লির সমাবেশে বিভিন্ন রাজ্যের বর্তমান ও সাবেক মুখ্যমন্ত্রীদেরও উপস্থিত থাকার কথা রয়েছে।
বিরোধী জোটের এ কর্মসূচিতে সমর্থন জানিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। আইসার নেত্রী নেহা বোরাও রামলীলা ময়দানে সমর্থকদের জড়ো হওয়ার আহ্বান জানিয়েছেন।
আয়োজকদের দাবি, সমাবেশে ১০ লাখ মানুষের জমায়েত হতে পারে। তবে দিল্লি পুলিশ জানিয়েছে, রামলীলা ময়দানে সর্বোচ্চ ৫০ হাজার মানুষের সমাবেশের অনুমতি দেওয়া সম্ভব। এর বেশি ভিড় হওয়ার আশঙ্কা দেখা দিলে নির্ধারিত গন্তব্যে পৌঁছানোর আগেই জমায়েত আটকে দেওয়া হবে।
ভোটার তালিকা সংশোধনের প্রতিবাদে গত মাস থেকে প্রায় প্রতিদিনই বিক্ষোভ করে আসছে বিরোধী দল, শিক্ষার্থী সংগঠন এবং তরুণদের নেতৃত্বাধীন ককরোচ জনতা পার্টি। আন্দোলনকারীদের অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের নামে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) সুবিধা দেওয়া হচ্ছে।
তবে নির্বাচন কমিশন কোনো দলকে বিশেষ সুবিধা দেয়ার অভিযোগ অস্বীকার করেছে। সংস্থাটির দাবি, ভুলভাবে ভোটার তালিকা থেকে বাদ পড়া ব্যক্তিরা পুনরায় নিবন্ধন করতে পারবেন। অন্যদিকে বিজেপির অভিযোগ, বৈধ নির্বাচনী প্রক্রিয়া নিয়ে ভিত্তিহীন প্রশ্ন তুলে গণতন্ত্রকে দুর্বল করার চেষ্টা করছে বিরোধীরা।