
যুক্তরাষ্ট্রে সব উড়োজাহাজের উড্ডয়ন সাময়িক বন্ধ ঘোষণা
আন্তর্জাতিক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১৩:১৯

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
নিজের ক্ষমতার মেয়াদ শেষ হওয়ার আগে যদি ইরানের সরকার পতন না হয়, তাহলে বিষয়টিকে তিনি নিজের পরাজয় হিসেবে গণ্য করবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
রক্ষণশীল রেডিও উপস্থাপক হিউ হিউইটের সঙ্গে এক সাক্ষাৎকারে এ বিষয়ে (ইরানের সরকার পতন) জানতে চাওয়া হলে ট্রাম্প উত্তর দেন, ‘হ্যাঁ, সেটি একটি পরাজয়ই হবে... নিশ্চিতভাবেই।’
ইরানের বিরুদ্ধে পুনরায় সামরিক শক্তি প্রয়োগ করতে দ্বিধা করবেন কি না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেছেন, তিনি কোনো দ্বিধা ছাড়াই তা করবেন।
ট্রাম্প আরও বলেন, ‘যদি আমি দেখি পরিস্থিতি অন্য দিকে মোড় নিচ্ছে, তবে আমি তা (ইরানে হামলা) করব। এমনও হতে পারে যে আমি এখনই তা করে ফেলব।’
সূত্র: টাইমস অব ইসরাইল
প্রাসঙ্গিক: