
যুক্তরাষ্ট্রে সব উড়োজাহাজের উড্ডয়ন সাময়িক বন্ধ ঘোষণা
আন্তর্জাতিক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ৮:৪২

ফাইল ছবি
সৌদি আরবে আবারও হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। রিয়াদে আরামকোর স্থাপনা, খামিস মুশাইত বিমানঘাঁটি ও ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনে হামলার দাবি তাদের। তবে বেশ কয়েকটি ড্রোন ভূপাতিতের কথা জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট।
ইয়েমেনের ইরানপন্থি হুতি বিদ্রোহী, সৌদি আরব ও রিয়াদ সমর্থিত সরকারি বাহিনীর সংঘাত দিন দিন বেড়েই চলেছে। বৃহস্পতিবারও (১২ নভেম্বর) সৌদির জ্বালানি ও সামরিক স্থাপনা লক্ষ্য করে একের পর এক হামলার দাবি করেছে বিদ্রোহীরা।
হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, রিয়াদে সৌদি আরামকোর একটি স্থাপনা, খামিস মুশাইত বিমানঘাঁটি এবং শরুরাহ বিমানবন্দরে সামরিক কার্গো উড়োজাহাজ লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
এছাড়া ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনের পাম্পিং স্টেশন ও ইয়ানবুর তেল স্থাপনাতেও হামলার দাবি করেছে গোষ্ঠীটি।
অন্যদিকে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানিয়েছে, রিয়াদ অভিমুখে হুতিদের ছোড়া ড্রোনসহ পূর্বাঞ্চলে আরও কয়েকটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। কয়েক ঘণ্টার মধ্যে অন্তত তিনটি ড্রোন ধ্বংসের দাবি করেছে জোটটি। তবে ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
এদিকে, হুতিদের বিরুদ্ধে সামরিক অভিযান জোরদারে বৈঠক করেছে ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। সরকারি বাহিনীর দাবি, উত্তরাঞ্চলসহ আল-জাওফ, মারিব, আল-বাইদা ও তাইজের বিভিন্ন রণাঙ্গনে হুতিদের সঙ্গে লড়াই অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে বাহিনীর মুখপাত্র জানান, এসব অভিযানে বিমান, ড্রোন ও রকেট হামলার পাশাপাশি গোলাবর্ষণও করা হচ্ছে।
এমন পরিস্থিতিতে ইয়েমেনের শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি এমন ব্যক্তিদের ওপর আর্থিক লেনদেন ও ভ্রমণ নিষেধাজ্ঞার মেয়াদ সর্বসম্মতিক্রমে বাড়িয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।
প্রাসঙ্গিক: