
কংক্রিটের গুণগত মান বাড়াতে পলিমার ফাইবার উদ্ভাবন কুয়েতের বিজ্ঞানীদের
প্রবাস
ওমর ফারুক খোন্দকার
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৯

মালদ্বীপে একদিনের ব্যবধানে দুই প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। সোমবার (৯ নভেম্বর) রাতে দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
নিহতরা হলেন- জয়পুরহাটের মো. দুলাল হোসেন (৫০) ও কিশোরগঞ্জের মো. কামরুল ইসলাম (৫২)।
হাইকমিশন ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৫ নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানী মালের একটি হাসপাতালে মারা যান মো. দুলাল হোসেন। তিনি জয়পুরহাট সদর উপজেলার জগদীশপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে।
দুলালের ভাগনে মো. হাফেজুল ইসলাম জানান, প্রায় ১০ বছর আগে তার মামা মালদ্বীপে যান এবং বৈধ কাগজপত্র ছাড়াই রাজধানী মালের বিভিন্ন দোকানে কাজ করতেন। গত ৫ নভেম্বর রাতে খাওয়াদাওয়া শেষে ওয়াশরুম থেকে ফিরে হঠাৎ অসুস্থ বোধ করলে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের আর্থিক সহায়তায় দুলাল হোসেনের মরদেহ মঙ্গলবার (১০ নভেম্বর) দেশে পাঠানো হচ্ছে।
অন্যদিকে, নিহত মো. কামরুল ইসলাম কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার বাহাদিয়া গ্রামের আব্দুল শহিদের ছেলে।
কামরুল ইসলামের স্ত্রী হোসনে আরা বেগম জানান, কয়েক দিন ধরেই তার স্বামী শারীরিক অসুস্থতার কথা বলছিলেন। অবস্থার অবনতি হলে গত ৬ নভেম্বর সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং ওই দিন বিকেলেই তার মৃত্যুর সংবাদ আসে।
ভারাক্রান্ত কণ্ঠে হোসনে আরা বলেন, অনেক স্বপ্ন নিয়ে চড়া সুদে ঋণ করে স্বামীকে মালদ্বীপে পাঠিয়েছিলেন। কিন্তু দেশটিতে যাওয়ার মাত্র এক মাসের মাথায় স্বামীকে হারিয়ে দুই সন্তানকে নিয়ে তিনি এখন নিঃস্ব ও দিশেহারা। শেষবারের মতো স্বামীর মুখটি দেখতে মরদেহ দ্রুত দেশে ফেরত আনতে সরকার ও বাংলাদেশ হাইকমিশনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।
কামরুল ইসলামের মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে বলে জানিয়েছে হাইকমিশন।
প্রবাসী দুই বাংলাদেশির অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার ড. মোহাম্মদ নাজমুল ইসলাম। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। এই ঘটনায় মালদ্বীপে অবস্থানরত সাধারণ প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও শোকের ছায়া নেমে এসেছে।
প্রাসঙ্গিক: