
যুক্তরাষ্ট্রে সব উড়োজাহাজের উড্ডয়ন সাময়িক বন্ধ ঘোষণা
আন্তর্জাতিক
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১৯:৩৩

আইআরজিসির ছোড়া দুটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ছবি: আনাদোলু
বাহরাইনকে লক্ষ্য করে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) ছোড়া দুটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।
আজ শুক্রবার (১৩ নভেম্বর) যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানায়, ড্রোন দুটি মার্কিন বাহিনী ভূপাতিত করেছে। এতে কেউ হতাহত হয়নি, কোনো স্থাপনারও ক্ষতি হয়নি।
একই সঙ্গে শুক্রবার সকালে বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি ‘আগাম সতর্কতামূলক রাডার’ স্থাপনায় হামলার আইআরজিসির দাবিও নাকচ করেছে সেন্টকম। এ বিষয়ে আরও তথ্য পাওয়া গেলে জানানো হবে বলে জানিয়েছে মার্কিন সামরিক কমান্ড।
আইআরজিসির নৌবাহিনী জানিয়েছে, হরমুজ প্রণালির পূর্ব দিকে মাইনে আঘাতের পর তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বহনকারী একটি ট্যাংকারে বিস্ফোরণ ঘটেছে। সেই সঙ্গে প্রণালিটির দক্ষিণ দিকের অননুমোদিত ও বিপজ্জনক নৌপথ ব্যবহার না করতে আবারও সতর্ক করেছে তারা।
আজ (১৩ নভেম্বর) সকালে আইআরজিসি নৌবাহিনীর জনসংযোগ দফতরের এক বিবৃতিতে বলা হয়, বারবার সতর্ক করা সত্ত্বেও জাহাজটি ওই পথ দিয়ে যাওয়ার চেষ্টা করছিল। একপর্যায়ে সেটি সমুদ্রের মাইনে আঘাত করলে বড় ধরনের বিস্ফোরণ ঘটে।
এর আগে আইআরজিসি জানায়, বৃহস্পতিবার (১২ নভেম্বর) দক্ষিণ ইরানের সিরিকে একটি টেলিযোগাযোগ টাওয়ারে হামলার জবাবে বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি আগাম সতর্কতামূলক রাডার স্থাপনা ধ্বংস করে দিয়েছে তারা।
এছাড়া হরমুজ প্রণালির ওপর দিয়ে উড়তে থাকা যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-১ প্রিডেটর ড্রোন ভূপাতিত করার কথা ইরানের নৌবাহিনী। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ইরনার খবরে বলা হয়েছে, কোহস্তাক অঞ্চলের সিরিক উপকূলে ড্রোনটি ভূপাতিত করা হয়।
প্রাসঙ্গিক: