
টঙ্গীতে শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষককে গণপিটুনি, পুলিশের হাতে সোপর্দ
প্রতিবেদক, বরিশাল
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ২০:২৬

প্রতীকী ছবি
বরিশালের বানারীপাড়ায় নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকের ভেতরে সেন্টারিংয়ের কাজ করার সময় দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে বানারীপাড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শ্রমিক হলেন- বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর গ্রামের মজিদ মোল্লার ছেলে জামাল হোসেন ও পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মো. চুন্নু মিয়ার ছেলে মো. সোহাগ।
বিষয়টি নিশ্চিত করেছেন বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান।
পুলিশ সূত্রে জানা গেছে, পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. রিয়াজ হোসেনের নির্মাণাধীন ভবনের সেফটি ট্যাংকের ভেতরে দুই শ্রমিক সেন্টারিংয়ের কাজ করছিলেন। দুপুরের দিকে কাজ করার একপর্যায়ে অক্সিজেনের অভাবে সেফটি ট্যাংকের ভেতরেই তারা গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
খবর পেয়ে বানারীপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অসুস্থ দুই শ্রমিককে উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যোক্ত চিকিৎসকেরা দুজনকে মৃত বলে ঘোষণা করেন।
বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।