
বরিশালে সেপটিক ট্যাংকে কাজ করতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১৯:৩৮

পুলিশের হাতে গ্রেফতার হওয়া ব্যাংক লুটের চেষ্টাকারী যুবক কাওসার আহমেদ। ছবি: সংগৃহীত
বিয়ে করে প্রায় দুই লাখ টাকা ঋণগ্রস্ত হয়ে পড়েন কাওসার আহমেদ নামে এক যুবক। সেই ঋণশোধ করতে বাংলাদেশ কৃষি ব্যাংকে চুরির পরিকল্পনা করেন তিনি। গভীর রাতে ব্যাংকের তালা ভেঙে ভেতরে ঢুকে নিরাপত্তাকর্মীকে জিম্মি করে ভল্ট ভাঙার সময় তাকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোররাত সাড়ে ৩টার দিকে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী বাজারে কৃষি ব্যাংকের শাখায় এ ঘটনা ঘটে।
আটক কাওসার পেশায় বৈদ্যুতিক মিস্ত্রি। তিনি উপজেলার সোহাগী ইউনিয়নের বৃ-কাঁঠালিয়া গ্রামের কৃষক রতন মিয়ার ছেলে।
পুলিশ ও ব্যাংক সংশ্লিষ্টরা জানান, কয়েক মাস আগে বিয়ে করে সংসার শুরু করেন কাওসার। এরপর প্রায় দুই লাখ টাকা ঋণগ্রস্ত হয়ে পড়েন তিনি। সেই টাকা জোগাড় করতেই চুরির উদ্দেশ্যে বৃহস্পতিবার ভোররাতে ব্যাংকের বাইরের শাটার ও ভেতরের গ্রিলের তালা কেটে ভেতরে প্রবেশ করেন তিনি। এসময় দায়িত্বরত নৈশপ্রহরী মাজহারুল ইসলামকে দেখতে পেয়ে অস্ত্রের মুখে জিম্মি করে তাকে বেঁধে ফেলেন কাওসার।
ব্যাংকের নিরাপত্তাকর্মী মাজহারুল ইসলাম বলেন, ‘গেটের তালা ভেঙে এক যুবক ব্যাংকের ভেতরে ঢুকে ডাকাডাকি শুরু করে। আমি তখন ঘুমিয়ে ছিলাম। সে টাকা কোথায় রাখা হয়েছে, তা জানতে চায়। তার হাতে ছুরি ছিল। টাকা কোথায় রাখা হয় না জানালে ছুরি দিয়ে আঘাত করার ভয় দেখিয়ে আমাকে রশি দিয়ে বেঁধে রাখা হয়। এরপর সে ভল্টের তালা ভাঙার চেষ্টা করে।’
তিনি আরও জানান, হাত-পায়ের বাঁধন কিছুটা ঢিলেঢালা থাকায় তিনি নিজেকে মুক্ত করে নিচে নেমে চিৎকার শুরু করেন। এসময় বাজারের পাহারাদার, টহল পুলিশ ও স্থানীয় লোকজন ছুটে এসে ওই যুবককে আটক করে।
ব্যাংকটির ব্যবস্থাপক ইকবাল হোসেন বলেন, ‘ওই যুবক ব্যাংকের গেটের তালা ভেঙে ভেতরে ঢুকে নিরাপত্তাকর্মীকে বেঁধে ফেলে। পরে ভল্টের তালা ভাঙার চেষ্টা করে। তবে নিরাপত্তাকর্মীর বুদ্ধিমত্তায় তাকে আটক করা সম্ভব হয়েছে। এ ঘটনায় ব্যাংকের কোনো টাকা খোয়া যায়নি বা ভল্টেরও ক্ষতি হয়নি।’ কাওসার কৃষি ব্যাংকে ঋণ নিতে গিয়েছিলেন বলে যে দাবি করেছেন, তা নাকচ করে ব্যবস্থাপক জানান, ওই যুবক ব্যাংকে কখনও ঋণের জন্য আসেননি।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন বলেন, ‘আটক কাওসার পুলিশের কাছে জানিয়েছে, কয়েক মাস আগে বিয়ে করার সময় সে প্রায় দুই লাখ টাকা ঋণ করেছিল। কৃষি ব্যাংকে ঋণ নিতে গিয়ে তা না পেয়ে চুরির পরিকল্পনা করে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় ব্যাংকের কর্মকর্তা মো. নাজমুল হক বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। এতে আরও কেউ জড়িত আছে কি না, তা জানতে জিজ্ঞাসাবাদ চলছে। শুক্রবার আসামিকে আদালতে সোপর্দ করা হবে।’