
সাংবাদিক হত্যার ঘটনায় দোষীদের চিহ্নিত করার আশ্বাস এসআরবি-১৪ অধিনায়কের
প্রতিবেদক, বরিশাল
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১৫:৪৫

প্রতীকী ছবি
বরিশালের মুলাদীতে সাপের কামড়ে মাহমুদা আক্তার কলি (১৯) নামের এক তরুণীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে উপজেলার চরকালেখান ইউনিয়নের ষোলঘর গ্রামের মৃধা বাড়িতে এ ঘটনা ঘটে।
মৃত মাহমুদা আক্তার কলি ওই গ্রামের মোজাম্মেল হক মৃধার মেয়ে। তিনি চরকালেখান আদর্শ কলেজ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় ২০২৫ সালে উত্তীর্ণ হন।
পরিবার সূত্রে জানা গেছে, 'বৃহস্পতিবার রাতে ঘটনার সময় এলাকায় বিদ্যুৎ ছিল না। এ সময় ঘরের মধ্যে থাকা সাপটি কলিকে কামড় দেয়। পরে পরিবারের সদস্যরা তাঁকে দ্রুত মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।
মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শফিকুল ইসলাম শোভন জানান, সাপের কামড়েই ওই তরুণীর মৃত্যু হয়েছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।