
বিআরটি প্রকল্প বাতিল হলেও বদলাচ্ছে না অবকাঠামো, স্টেশনগুলো ভাঙার পরামর্শ
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১১:৪

নিহত তন্বী দে। ছবি: সংগৃহীত
সাতক্ষীরার তালা উপজেলায় বিজয়া দশমীতে দুর্গাপ্রতিমার কপালে সিঁদুর পরানোর সময় অসুস্থ হয়ে তন্বী দে (২০) নামে এক নববধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার কুমিরা বাসস্ট্যান্ডসংলগ্ন সার্বজনীন পূজামণ্ডপে এ ঘটনা ঘটে।
নিহত তন্বী দে উপজেলার কুমিরা গ্রামের মহাদেব দের মেয়ে। চার মাস আগে যশোরের কেশবপুর উপজেলায় তার বিয়ে হয়েছিল। বিয়ের পর বাবার বাড়িতে এবারই ছিল তার প্রথম দুর্গাপূজা উদযাপন।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বিজয়া দশমীর সন্ধ্যায় ননদের সঙ্গে প্রতিমা বিসর্জন দেখতে এবং ধর্মীয় রীতি অনুযায়ী সিঁদুর খেলায় অংশ নিতে পূজামণ্ডপে যান তন্বী। সেখানে সহপাঠী ও স্বজনদের সঙ্গে সিঁদুর খেলার একপর্যায়ে দুর্গাপ্রতিমার কপালে সিঁদুর পরানোর সময় হঠাৎ তীব্র বুকে ব্যথা অনুভব করেন তিনি। এরপর মাটিতে লুটিয়ে পড়েন।
এ সময় স্বজন ও স্থানীয়রা তাকে দ্রুত নিকটবর্তী চিকিৎসাকেন্দ্রে নেওয়ার চেষ্টা করেন। তবে পথেই তার মৃত্যু হয় বলে জানান স্থানীয়রা।
চিকিৎসকদের প্রাথমিক ধারণা, আকস্মিক গুরুতর হৃদ্রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নিশ্চিত হওয়া যায়নি।
তালা উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নারায়ণ মজুমদারসহ স্থানীয় বাসিন্দারা এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। তন্বীর আকস্মিক মৃত্যুতে কুমিরা গ্রামসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।