
গুপ্ত শুধু জামায়াত-আওয়ামী লীগে নয়, বিএনপিতেও আছে: মীর শাহে আলম
প্রতিবেদক, ভোলা
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১৮:৯

প্রতীকী ছবি
ভোলার বোরহানউদ্দিনে গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। এছাড়া এ ঘটনায় গুরুতর আহত তাদের বাবাকে চিকিৎসার জন্য স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন, ভোলার তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের শিবপুর গ্রামে বাসিন্দা আব্দুর রহিম (৪০),মো.রাকিব (৩০)। এছাড়া আহত হলেন- নিহতদের বাবা মো.আলম বক্তার।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে কাচিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের জনৈক আইয়ুব আলীর বসতঘরের পূর্ব পাশের বাগানে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মো.আইয়ুব আলীর বাড়িতে গাছ কাটছিলেন আলম বক্তার, তার দুই ছেলে রহিম ও রাকিব। এসময় বৃদ্ধ বাবা আলম গাছের নিচে বৈদ্যুতিক তারে জড়িয়ে পরেন।
বিষয়টি দেখতে পেয়ে গাছ থেকে নেমে ছেলে রাকিব বাবাকে রক্ষা করতে গিয়ে নিজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। গাছের উপরে থাকা অপরভাই আবদুর রহিম বিষয়টি দেখতে পেয়ে নিচে নেমে ভাইকে ছাড়াতে গিয়ে নিজেও বিদ্যুৎস্পৃষ্ট হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয়রা বাপ ছেলে ৩ জনকে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক রহিম ও রাকিবকে মৃত ঘোষণা করেন। আহত অবস্থায় সেখানেই চিকিৎসা নিচ্ছেন তাদের বাবা আলম বক্তার।
বিষয়টি নিশ্চিত করে বোরহানউদ্দিন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাব আলী বলেন, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল গিয়েছে। নিহতদের মরদেহ হাসপাতালে আছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।