
বঙ্গোপসাগরে নতুন লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভবনা
রাজশাহী ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭:৫০

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর ঘিরে ফেসবুকে ‘স্নাইপার’ সংক্রান্ত একটি মন্তব্যকে কেন্দ্র করে উদ্বেগ তৈরি হয়েছে। পুলিশ জানিয়েছে, মন্তব্যকারীকে তারা শনাক্ত করেছে এবং তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল ৩টার দিকে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে অবতরণ করেন প্রধানমন্ত্রী। পরে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) একটি বাসে করে নগরীতে প্রবেশ করেন তিনি। এ সময় সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা মানুষ তাকে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীও বাস থেকে হাত নেড়ে তাদের অভিবাদনের জবাব দেন।
এরপর ‘দ্য বিউটি অব রাজশাহী’ নামের একটি ফেসবুক পেজে প্রধানমন্ত্রীর ব্যবহৃত বাস নিয়ে পোস্ট দেওয়া হয়। সেখানে লেখা হয়, ‘সবই বুঝলাম, রাজশাহীতে আমাদের প্রধানমন্ত্রীর লাল-সবুজ বুলেটপ্রুফ বাসটা কই? রুয়েটের বাসে কেন? আপনারা কী জানেন রাজশাহীবাসী?’
পোস্টটির মন্তব্যের ঘরে ‘এমডি আবু বকর সিদ্দিক’ নামের একটি অ্যাকাউন্ট থেকে লেখা হয়, ‘ইস! একটা বড় সুযোগ ছিল। শুধু একটা স্নাইপারের অভাব ছিল’।
মন্তব্যটির উদ্দেশ্য ও এর সঙ্গে কোনো বাস্তব হুমকির সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত করার দাবি জানিয়েছেন বিএনপি নেতারা।
রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুন সংবাদমাধ্যমকে বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে এ ধরনের মন্তব্য গ্রহণযোগ্য নয়। সংশ্লিষ্ট ব্যক্তিকে আইনের আওতায় এনে ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
দলটির সহসভাপতি আলী আশরাফ মাসুম বলেন, মন্তব্যটি প্রধানমন্ত্রীর প্রতি হুমকির ইঙ্গিত বহন করে কি না, তা তদন্ত করে দেখা প্রয়োজন।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র উপপুলিশ কমিশনার গাজিউর রহমান সংবাদমাধ্যমকে বলেন, মন্তব্যটি উদ্বেগজনক, অপরাধমূলক ও দায়িত্বজ্ঞানহীন। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এরই মধ্যে মন্তব্যকারীকে শনাক্ত করা হয়েছে।