
কিশোর গ্যাংয়ের হোতা ৩ ভাই গ্রেফতার
প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ২১:২৭

প্রতীকী ছবি
গাজীপুরের টঙ্গীতে সাত বছর বয়সী প্রথম শ্রেণির এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মুসলেউদ্দিনকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছেন স্থানীয় লোকজন।
বুধবার (২১ অক্টোবর) দুপুরে আউচপাড়া এলাকায় করিউল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসায় তাকে মারধর করা হয়।
অভিযুক্ত মুসলেউদ্দিন ওই মাদরাসার ভাইস প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার বিরুদ্ধে সাত বছর বয়সী এক ছাত্রীর সঙ্গে অশালীন স্পর্শের অভিযোগ ওঠেছে।
শিশুটির পরিবারের অভিযোগ, তিন দিন আগে মাদ্রাসয় এ ঘটনা ঘটে। এরপর থেকে শিশুটি মাদ্রাসায় যেতে চাইছিল না। পরিবারের সদস্যরা এর কারণ জানতে চাইলে প্রথমে সে কিছু জানায়নি। অভিযোগ রয়েছে, বিষয়টি বাড়িতে জানালে তাকে মারধর করা হবে বলে হুমকি দেয়া হয়েছিল। এ কারণে ভয়ে শিশুটি ঘটনার কথা গোপন রাখে।
একপর্যায়ে মা-বাবার জিজ্ঞাসাবাদে শিশুটি তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনার কথা খুলে বলে। শিশুটির মুখে অভিযোগ শোনার পর তার বাবা বুধবার দুপুরে মাদ্রাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষককে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন মাদ্রাসায় জড়ো হন। পরে উত্তেজিত জনতা অভিযুক্ত শিক্ষককে মারধর করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত শিক্ষককে জনতার হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন বলেন, ঘটনাটি শুনেছি। এটি খুবই দুঃখজনক। আমরা তাকে আটক করেছি। মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।