
১১ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি আরব
আন্তর্জাতিক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১৭:৩৬

সাম্প্রতিক বন্যায় গাজায় সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন ২ লাখ ২০ হাজারের বেশি মানুষ। ছবি: এপি
ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সহায়তা পৌঁছাতে শুরু করেছে। তবে ভয়াবহ এ বন্যায় ঘরবাড়ি ও অস্থায়ী আশ্রয়কেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়া পরিবারগুলোর প্রয়োজনের তুলনায় এ সহায়তা খুবই কম বলে জানিয়েছে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ। একইসঙ্গে আসন্ন শীত মৌসুমে পরিস্থিতি ভয়াবহ হওয়ার শঙ্কার কথা জানিয়েছে সংস্থাটি।
গাজা সিটি থেকে আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে ইউনিসেফ প্যালেস্টাইনের যোগাযোগবিষয়ক প্রধান টবি ফ্রিকার বলেন, ‘আমরা কিছু ত্রাণ সামগ্রী পাচ্ছি যেমন-কিছু ত্রিপল, তাঁবু এবং শিশুদের জন্য শীতবস্ত্রসহ বিভিন্ন সামগ্রী। কিন্তু প্রয়োজনের তুলনায় এখনো খুবই কম। আরও বড় পরিসরে এসব সহায়তা সরবরাহ করা জরুরি।
তিনি জানান, বন্যায় সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন ২ লাখ ২০ হাজারের বেশি মানুষ। তাদের অনেকের অস্থায়ী আশ্রয়কেন্দ্র ক্ষতিগ্রস্ত কিংবা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ইউনিসেফের কর্মীরা পানি নিষ্কাশনের ব্যবস্থা করা এবং ক্ষতিগ্রস্ত তাঁবু প্রতিস্থাপনে কাজ করছেন। এরমধ্যেই শিশুরা অস্থায়ী শিক্ষাকেন্দ্রে নিয়ে যাওয়া নিজেদের খাতাপত্র বাঁচানোর চেষ্টা করছে।
গাজায় ভবন ধসে পড়ার ঝুঁকি নিয়েও সতর্ক করেছেন ফ্রিকার। তার তথ্য অনুযায়ী, প্রায় ৪ হাজার ভবন যেকোনো সময় ধসে পড়ার ঝুঁকিতে রয়েছে। গত সেপ্টেম্বরে একটি ভবন ধসে ১২ শিশুসহ ২০ জনের বেশি মানুষের প্রাণহাণি হয়েছিল।
ফ্রিকার বলেন, মানুষের আরও টেকসই আশ্রয়কেন্দ্রে বসবাস করার কথা। অথচ চলমান মানবিক সংকটের মধ্যে এটি তাদের চতুর্থ শীতকাল। গাজার প্রায় ৪ লাখ মানুষ অত্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাস করছেন। যার অর্ধেকই শিশু।
শীতের শুরুতেই পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা প্রকাশ করে ইউনিসেফের এই কর্মকর্তা বলেন, আমাদের মনে রাখা দরকার, শীতকাল মাত্র শুরু হয়েছে। ফলে সামনে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কাই বেশি।
প্রাসঙ্গিক: