
১১ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি আরব
আন্তর্জাতিক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৯:২৯

৩১ জুলাই ইয়েমেনের সানায় হুতি ক্ষেপণাস্ত্রের ছবি সম্বলিত একটি ব্যানার। ছবি: রয়টার্স
সৌদি আরবে রাজধানী রিয়াদ অভিমুখে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। তবে আঘাত হানার আগেই সেগুলো ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জোট।
রোববার (১৫ নভেম্বর) জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি এক্সে দেয়া পোস্টে লিখেছেন, ‘সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হুতিদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করেছে।’
এর আগে পৃথক পোস্টে তিনি জানিয়েছিলেন, সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেশটির পূর্বাঞ্চলে দুটি ড্রোন ধ্বংস করেছে।
এদিকে আল-জাউফের আকাশে সৌদি বিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান সমর্থিত হুতিরা। হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, আল-জাউফের আকাশসীমায় শত্রুতামূলক কার্যক্রম পরিচালনার সময় সৌদি আরবের একটি সশস্ত্র নজরদারি বিমানকে তারা ভূপাতিত করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে সারি উল্লেখ করেন, সংঘাত শুরুর পর থেকে এ নিয়ে পঞ্চম বিমান ভূপাতিত করল হুতিরা।
পাল্টাপাল্টি হামলা আর সংঘাতে উত্তপ্ত হয়ে উঠেছে ইয়েমেনের একাধিক অঞ্চল। সাদা, তাইজ, লাহিজ ও আল-জাওফয় গত একদিনে সৌদি নেতৃত্বাধীন জোট ৭২টি বিমান হামলা চালিয়েছে বলে দাবি করেছে হুতি বিদ্রোহীরা। গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, গ্রীষ্মে সংঘাত নতুন করে শুরুর পর থেকে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ২০টিতে।
অন্যদিকে, গত কয়েক ঘণ্টায় হুতিদের লক্ষ্য করে ৭২৩টি অভিযান চালানোর দাবি করেছে ইয়েমেনের সরকারি বাহিনী। এর মধ্যে রয়েছে ৩৭টি বিমান হামলা, ৫৬টি ড্রোন আক্রমণ, ৮৯টি রকেট এবং ৫৪১টি গোলাবর্ষণ। এসব অভিযানে তিন শতাধিক যোদ্ধা ও নেতা নিহত বা আহত হয়েছেন এবং ১১৭টি যানবাহন ও সামরিক সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি সরকারি বাহিনীর। তাইজ, মারিব ও আল-জাওফসহ বিভিন্ন ফ্রন্টে সংঘর্ষ অব্যাহত রয়েছে।
জুলাই থেকে সংঘাত তীব্র হওয়ার পর মানবিক সংকট আরও গভীর হয়েছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার হিসাবে, আগস্ট থেকে সামরিক উত্তেজনায় বাস্তুচ্যুত হয়েছেন ৩ লাখ ৪০ হাজারের বেশি মানুষ।