
রাজধানীতে বৃষ্টি, শীত নামছে কবে?
বাংলাদেশ
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২১:২৫

ইমতিয়াজ সুলতান ইকরাম। ছবি: সংগৃহীত
চট্টগ্রাম নগরীর ব্যস্ত সড়কে দুর্বৃত্তের এলোপাতাড়ি গুলিতে ইমতিয়াজ সুলতান ইকরাম (২৮) নামে এক যুবক আহত হয়েছেন।
সোমবার (৯ নভেম্বর) দুপুর ১টার দিকে নগরীর পাঁচলাইশে শিক্ষা বোর্ডের পেছনে ফরেস্ট গেটের পূর্ব পাশে হাসিনা মঞ্জিলের কাছে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ ইমতিয়াজ সুলতান ইকরাম মহানগরের মুরাদপুর এলাকার মো. ইসহাক মিয়ার ছেলে। তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গুলিবিদ্ধ যুবকের পরিবারের অভিযোগ, ‘বড় সাজ্জাদ বাহিনী’ ইমতিয়াজকে লক্ষ্য করে গুলি করেছে। তারা দীর্ঘদিন ধরে ‘বড় সাজ্জাদ বাহিনীর’ কাছ থেকে প্রাণনাশের হুমকি পাচ্ছিলেন। এ ঘটনায় ইমতিয়াজের সুচিকিৎসা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্বজনরা।
ইমতিয়াজের স্ত্রী রুমা আক্তার সূচির দাবি, তারা দীর্ঘদিন ধরে ‘বড় সাজ্জাদ বাহিনীর’ কাছ থেকে প্রাণনাশের হুমকি পাচ্ছিলেন। ইমতিয়াজ ও তিনি ঢাকার বসুন্ধরা সিটি শপিং মলে চট্টগ্রামের আরেক শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত ‘ছোট সাজ্জাদকে’ পুলিশে ধরিয়ে দেয়ার পর থেকেই তাদের সঙ্গে বিরোধের সূত্রপাত। এরপর থেকে তাদের নিয়মিত হুমকি দেয়া হচ্ছিল।
তিনি জানান, সোমবার দুপুরে ইমতিয়াজ তার বাবার বাসার নিচে গলিতে দাঁড়িয়ে ছিলেন। এ সময় ৬ থেকে ৭ জনের একটি দল এসে তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। পাঁচলাইশ থানায় ওই ব্যক্তিদের বিরুদ্ধে তাদের দুটি মামলা চলমান রয়েছে। সোমবারের গুলির ঘটনায়ও মামলা দায়ের করবেন তারা।
পাঁচলাইশ মডেল থানার উপপরিদর্শক (এসআই) নুরুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে রয়েছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। কারা গুলি করেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার বিস্তারিত পরে জানা যাবে। গুলিবিদ্ধ যুবক চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’
প্রাসঙ্গিক: