
অন্য মেয়ের সঙ্গে কথা বলায় প্রেমিককে ছুরিকাঘাত তরুণীর!

রাত ৮টার দিকে রাজধানীর বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হয়। ছবি সময় সংবাদ
দুপুরে আকাশ মেঘলা থাকলেও এক ধরনের ভ্যাপসা গরম অনুভূত থাকে। তবে বিকেলে যেন অন্যরূপ। তুমুল ঝোড়ো হাওয়ার সঙ্গে শীতল বাতাস মেঘ উড়িয়ে আনছিল।
এ ধারাবাহিকতায় সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যার পর বৃষ্টিতে ভিজল পুরো রাজধানী। ঝুম বৃষ্টির সঙ্গে ব্যাপক বজ্রপাতও রয়েছে।
রাগ ৮টার দিকে রাজধানীর বাংলামোটর, মগবাজার, হাতিরঝিল, বনশ্রী, উত্তরা, এয়ারপোর্ট, মিরপুর, সায়েদাবাদসহ বিভিন্ন এলাকায় বৃষ্টি হওয়ার খবর পাওয়া গেছে। গাজীপুর, নরসিংদী, কিশোরগঞ্জেও বৃষ্টি হয়েছে। চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা, কক্সবাজার থেকেও বৃষ্টির তথ্য মিলেছে।
বৃষ্টিতে সাধারণ মানুষের কিছুটা ভোগান্তি হলেও ধুলো কমায় প্রাণভরে শ্বাস নেয়া সম্ভব হয়েছে। সন্ধ্যার পরের এ বৃষ্টিতে বিভিন্ন জায়গায় মানুষজনদের দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। অনেক হকারকে তাদের দোকান গুটিয়ে নিরাপদ আশ্রয়ে চলে যেতেও দেখা গেছে।
সকালে আবহাওয়া দফতর জানিয়েছিল, আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি/বজস্রহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময়ে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
ঋতুচক্র অনুযায়ী, দেশে সাধারণত কার্তিকের শেষভাগে অর্থাৎ নভেম্বরের মাঝামাঝি শীতের আমেজ শুরু হয়। এরপর ধীরে-ধীরে জাঁকিয়ে বসে শীত। সাধারণত বৃষ্টির পরপরই শীত নামা শুরু হয়, কমতে থাকে তাপমাত্রা।
আবহাওয়া দফতর বলছে, নভেম্বরের তৃতীয় সপ্তাহেই দেশে শীত নামতে পারে। তবে দেশের উত্তরাঞ্চলের বেশ কিছু এলাকায় ইতোমধ্যেই তাপমাত্রা কমা শুরু হয়েছে। কয়েকটি জেলায় তাপমাত্রার পারদ নেমেছে ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচে।
১৮ নভেম্বরের পর বা নভেম্বরের তৃতীয় সপ্তাহে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগসহ সারাদেশেই শীতের অনুভূতি আরও কিছুটা বাড়তে পারে। এছাড়া সামনে বৃষ্টিপাতেরও একটি পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।