
রাজধানীতে ককটেল বিস্ফোরণ, রাতভর পাহারার ঘোষণা বিএনপি নেতাকর্মীদের
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ১:৭

খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: সংগৃহীত
খুলনায় দুর্বৃত্তদের ছোড়া লক্ষ্যভ্রষ্ট গুলিতে মশিউর রহমান (৫৯) নামে রূপসা উপজেলা শিক্ষা অফিসের এক হিসাবরক্ষক আহত হয়েছেন।
রোববার (৮ নভেম্বর) রাতে নগরীর মিয়াপাড়া এলাকার কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন হাসানের চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে। আহত মশিউর রহমানকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত মশিউর রহমান জানান, মেয়ের জন্য খাবার কিনতে তিনি মিয়াপাড়া থেকে পিটিআই মোড়ের দিকে যাচ্ছিলেন। পথে হাসানের চায়ের দোকানের সামনে পৌঁছালে সেখানে তিন ব্যক্তিকে অবস্থান করতে দেখেন তিনি। এ সময় দুর্বৃত্তরা অন্য কাউকে লক্ষ্য করে গুলি ছোড়ে। কিন্তু সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে তার বাঁ পাঁজরের নিচে লাগে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, কারা কী উদ্দেশ্যে গুলি ছুড়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ কাজ করছে।