
রাজধানীতে বৃষ্টি, শীত নামছে কবে?
বাংলাদেশ
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২০:৫৮

স্থানীয়রা ওই তরুণীকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
খুলনার খালিশপুরে অনিক হাসনাত মুন্না (১৯) নামে এক যুবককে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে তার প্রেমিকার বিরুদ্ধে।
সোমবার (৯ নভেম্বর) বেলা ১১টার দিকে আলমনগর পালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত যুবককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত তরুণীকে হেফাজতে নিয়েছে পুলিশ।
আহত অনিক খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের পাওয়ার বিভাগের চতুর্থ পর্বের শিক্ষার্থী। আর তার প্রেমিকা অভিযুক্ত ববি আক্তার (১৯) একই প্রতিষ্ঠানের সিভিল বিভাগের চতুর্থ পর্বের শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা গেছে, আলমনগর রোলিং মিল মসজিদসংলগ্ন একটি ব্যাচেলর মেসের সামনে এ ঘটনা ঘটে। অনিক কাঁচামরিচ কিনে বাড়ি যাওয়ার সময় ববি তার পেটে ছুরিকাঘাত করেন। এ সময় ববি অন্যদেরও ছুরিকাঘাতের হুমকি দেন। পরে স্থানীয়রা তার কাছ থেকে ছুরিটি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেন।
পুলিশের তথ্য অনুযায়ী, অনিক ও ববির মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। তাদের মধ্যে সম্পর্কের টানাপোড়েন নিয়ে বিরোধ চলছিল। তবে বিরোধের কারণ নিয়ে ভিন্ন তথ্য পাওয়া গেছে। বিয়েতে অস্বীকৃতি এবং অন্য এক তরুণীর সঙ্গে অনিককে দেখা ও কথা বলায় ক্ষুব্দ ছিলেন ওই তরুণী।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মেয়েটির কিছুটা মানসিক সমস্যা রয়েছে বলে তার পরিবার জানিয়েছে। এ সংক্রান্ত চিকিৎসার কাগজপত্রও তারা নিয়ে এসেছে। অনিকের পেটে ছুরির আঁচড় লেগেছে, বড় ধরনের কোনো জখম হয়নি।
ওসি আরও জানান, অনিক এ ঘটনায় কোনো অভিযোগ করতে চাননি। তাকেও থানায় নেওয়া হয়েছিল।
প্রাসঙ্গিক: