
যাত্রাবাড়ীতে দুর্বৃত্তের গুলিতে কিশোর নিহত

গুলিবিদ্ধ অহিদুল ইসলাম বাদল। ছবি: সংগৃহীত
খুলনার বটিয়াঘাটায় অহিদুল ইসলাম বাদল (৪০) নামে এক যুবদল নেতা গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার চক্রাখালী বাজারসংলগ্ন বাদশার দোকানের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, মোটরসাইকেলে এসে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা বাদলকে গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
বাদল বটিয়াঘাটা উপজেলার তেঁতুলতলা গ্রামের আলতাফ হাওলাদারের ছেলে। তিনি জলমা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি ও ইউনিয়ন বিএনপির সভাপতি পদপ্রার্থী। তিনি মঙ্গলবার বিকেলে খুলনায়
জেলা যুবদল আয়োজিত প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান শেষে বাড়ি ফিরছিলেন।
খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্র জানান, বাদলের বিরুদ্ধে হত্যা মামলাসহ মোট আটটি মামলা রয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।