
নারী চিকিৎসকের আহ্বানে ভৈরব নদে স্বেচ্ছাশ্রমে পরিচ্ছন্নতা অভিযান
বাংলাদেশ
প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২০:২৬

গাজীপুরের চন্দ্রায় দাঁড়িয়ে থাকা আজমেরী পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ছবি: সময় সংবাদ
গাজীপুরের চন্দ্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দাঁড়িয়ে থাকা আজমেরী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার ( ৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা বাস স্টেশন এলাকার কাজলী ফার্মের পাশে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই এলাকায় আজমেরী পরিবহনের বাসটিতে হঠাৎ আগুন দেখতে পান স্থানীয়রা। এ সময় আশপাশের লোকজন আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে ব্যর্থ হন।
খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা চালিয়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ বিষয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা তারিকুল ইসলাম জানান, আগুনের খবর পেয়ে ফায়ার ফায়টাররা গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেছে। আগুনে বাস পুড়ে গেছে।