
কিশোরগঞ্জে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের মানুষের মারামারি, আহত ১০
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৯:২৯

আঠারোবেকি নদীর এক স্থান থেকে দুই মরদেহ উদ্ধার ঘিরে ভিড় করেন উৎসুক জনতা। ছবি: সময় সংবাদ
খুলনায় আঠারোবেকি নদীতে ভাসমান অবস্থায় দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২ নভেম্বর) দুপুরে রূপসা উপজেলার জেলখানা ঘাটের সিংহের চর এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান এ তথ্য নিশ্চিত করেছেন।
দুজনের মধ্যে একজনের পরিচয় মিলেছে। তার নাম মেহেদি হাসান সোহাগ (৪০)। তিনি উপজেলার রাজাপুর এলাকার আব্দুল্লাহর ছেলে এবং জেলখানা ঘাটের মাঝি ছিলেন।
পুলিশ জানায়, বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয়রা ঘাটের সিংহের চর নামক এলাকায় একটি মরদেহ ভাসতে দেখেন। পরে ভাটিতে পানি কমে গেলে একই জায়গায় আরও একটি মরদেহ দেখে পুলিশে খবর দেন। দুপুরে মরদেহ দুটি উদ্ধার করা হয়। দুজনকেই গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া গেছে।
খুলনার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যায়। হত্যাকাণ্ড কীভাবে সংগঠিত হয়েছে এবং কারা এর সঙ্গে জড়িত তা জানতে তদন্ত চলছে।’