
কপ সম্মেলন শুরু, ঋণের পরিবর্তে অনুদান চাইবে ঢাকা
বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ৯:৯

আবহাওয়া ভবন। ছবি: সময় সংবাদ
দেশে শুষ্ক আবহাওয়ার মধ্যেই বাড়ছে শীতের আমেজ। ঢাকায় নভেম্বরের তৃতীয় সপ্তাহে শীতের দেখা মিলতে পারে। এর আগে আগামী দুই-তিন দিন হতে পারে বৃষ্টি। আর ডিসেম্বরের শেষভাগে বাড়তে পারে শীতের তীব্রতা।
দেশে বিরাজ করছে শুষ্ক আবহাওয়া। বছরের শেষভাগে এসে রিক্ততায় নিজেকে মেলে ধরতে চাইছে প্রকৃতি।
রাজধানীর পার্শ্ববর্তীসহ বিভিন্ন জেলায় এরই মধ্যে ঠান্ডা অনুভূত হচ্ছে। তবে নগরীর তাপমাত্রা জানান দিচ্ছে সহসাই মিলছে না শীতের দেখা।
এর মধ্যে খানিকটা মেঘলা আবহাওয়া লক্ষ্য করা যাচ্ছে ঢাকায়। আগামী ২ থেকে ৩ দিন বৃষ্টির দেখা মিলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়াবিদ খন্দকার হাফিজুর রহমান সময় সংবাদকে বলেন, দুই থেকে তিন দিন বৃষ্টির আভাস রয়েছে। হালকা বৃষ্টি হতে পারে। এ বৃষ্টি ঢাকাসহ সারা দেশেই হওয়ার সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টি শেষ এবং আকাশ মেঘমুক্ত হয়ে গেলে তাপমাত্রা কমে আসবে। সেক্ষেত্রে ঢাকাসহ সারা দেশেই শীতের তীব্রতা বাড়বে।
সংস্থাটির তথ্যানুযায়ী, উত্তরের বাতাস বইতে শুরু করলেও ঘনবসতি ও নগরায়ণের কারণে শীতের আমেজ পেতে ঢাকার বাসিন্দাদের অপেক্ষা করা লাগতে পারে নভেম্বরের তৃতীয় সপ্তাহ পর্যন্ত।
খন্দকার হাফিজুর রহমান বলেন, জলাভূমি ভরাট, গাছপালা ও বনভূমি উজাড় এবং কংক্রিটের নগরায়ণের ফলে ঢাকায় ‘হিট আইল্যান্ড’ তৈরি হয়েছে। এ কারণে আশপাশের এলাকার তুলনায় ঢাকা শহরে তাপমাত্রা বেশি থাকে।
ডিসেম্বরের শেষভাগ থেকে শীতের তীব্রতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
প্রাসঙ্গিক: