
১০ নভেম্বর: ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?
লাইফস্টাইল
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ১৭:১১

ঘরের বাতাস অতিরিক্ত শুষ্ক হলে হিউমিডিফায়ার ব্যবহার করতে পারেন। ছবি: সংগৃহীত
শীত পুরোপুরি আসার আগেই অনেকের ঠোঁট শুষ্ক হয়ে যায়। ঠোঁটের চামড়া উঠে, ফাটল তৈরি হয়, এমনকি কখনো কখনো ফেটে রক্তও বের হয়। বিশেষ করে যাদের ঠোঁট স্বাভাবিকভাবেই শুষ্ক, তাদের ক্ষেত্রে এই সমস্যা বেশি দেখা যায়।
ঠোঁটের ত্বক শরীরের অন্যান্য অংশের ত্বকের তুলনায় পাতলা ও সংবেদনশীল। ঠান্ডা বাতাস, আর্দ্রতার অভাব, পর্যাপ্ত পানি পান না করা এবং ঠোঁট বারবার জিহ্বা দিয়ে ভেজানোর অভ্যাস এ সমস্যাকে আরও বাড়িয়ে দিতে পারে।
তবে ঠোঁট ফেটে রক্ত পড়লে শুধু লিপবাম ব্যবহার করলেই হবে না। ক্ষত সারাতে এবং সংক্রমণ এড়াতে কিছু বিষয়ে সতর্ক থাকা জরুরি।
ঠোঁট ফেটে রক্ত পড়লে করণীয় ৭টি উপায়-
১. পেট্রোলিয়াম জেলি ব্যবহার করুন: ঠোঁটে বিশুদ্ধ পেট্রোলিয়াম জেলি বা ভ্যাসলিন লাগান। এটি ঠোঁটের আর্দ্রতা ধরে রাখতে এবং ফাটল সারাতে সাহায্য করে। দিনে কয়েকবার ও ঘুমানোর আগে ব্যবহার করতে পারেন।
২. পর্যাপ্ত পানি পান করুন: শরীরে পানির ঘাটতি হলে ঠোঁটের শুষ্কতা বাড়তে পারে। তাই নিয়মিত পানি পান করুন।
৩. ঠান্ডা বাতাস থেকে ঠোঁট রক্ষা করুন: বাইরে বের হলে স্কার্ফ দিয়ে ঠোঁট ঢেকে রাখুন। ঠান্ডা ও শুষ্ক বাতাস ঠোঁটের ফাটল বাড়াতে পারে।
৪. সুগন্ধিমুক্ত লিপবাম ব্যবহার করুন: এমন লিপবাম বেছে নিন যাতে সুগন্ধি, মেনথল, কর্পূর বা ঝাঁঝালো উপাদান নেই। জ্বালাপোড়া হলে সেটি ব্যবহার বন্ধ করুন।
৫. বারবার জিহ্বা দিয়ে ঠোঁট ভেজাবেন না: অনেকেই ঠোঁট শুকিয়ে গেলে জিহ্বা দিয়ে ভেজান। কিন্তু লালা শুকিয়ে যাওয়ার পর ঠোঁট আরও শুষ্ক হয়ে পড়ে।
৬. ঠোঁটের চামড়া টেনে তুলবেন না: ফাটা চামড়া হাত দিয়ে টেনে তোলা বা কামড়ানোর অভ্যাস বাদ দিন। এতে ক্ষত আরও গভীর হতে পারে এবং রক্তপাত বাড়তে পারে।
৭. ঘরের বাতাসে আর্দ্রতা বজায় রাখুন: ঘরের বাতাস অতিরিক্ত শুষ্ক হলে হিউমিডিফায়ার ব্যবহার করতে পারেন। এতে ঠোঁট ও ত্বকের শুষ্কতা কমাতে সহায়তা হতে পারে।
ঠোঁট ফেটে রক্ত পড়ার পেছনে কি অন্য কোনো কারণ থাকতে পারে?
শুধু শীত বা শুষ্ক আবহাওয়াই ঠোঁট ফাটার কারণ নয়। আরও কিছু বিষয় এর সঙ্গে জড়িত থাকতে পারে।
- পানিশূন্যতা: শরীরে পর্যাপ্ত পানির অভাব।
- ভিটামিন ও খনিজের ঘাটতি: বিশেষ করে আয়রন ও কিছু বি-ভিটামিনের ঘাটতি।
- অ্যালার্জি: লিপস্টিক, টুথপেস্ট বা লিপবামের কোনো উপাদানে প্রতিক্রিয়া।
- একজিমা: ঠোঁটের ত্বকে প্রদাহ ও শুষ্কতা।
- সংক্রমণ: বিশেষ করে ঠোঁটের দুই কোণে ফাটল, লালচে ভাব ও ক্ষত হলে।
কখন চিকিৎসকের পরামর্শ নেবেন?
নিচের লক্ষণগুলো দেখা দিলে অবহেলা করবেন না-
১. বারবার ঠোঁট ফেটে রক্ত পড়লে।
২. ঠোঁট ফুলে গেলে, অতিরিক্ত ব্যথা হলে বা পুঁজ বের হলে।
৪. ঠোঁটের ক্ষত দীর্ঘদিনেও না শুকালে।
৫. ঠোঁটে সাদা দাগ, অস্বাভাবিক খসখসে ভাব বা দীর্ঘস্থায়ী ঘা দেখা দিলে।
৬. নিয়মিত যত্ন নেওয়ার পরও দুই থেকে তিন সপ্তাহে উন্নতি না হলে।