
ফিফপ্রোর একাদশে মেসি, জায়গা হলো না কেইনের
খেলা
খেলা ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ৯:১

বায়ার্নের জার্মান তারকা জামাল মুসিয়ালা। ছবি: সংগৃহীত
একটার পর একটা চোটে দীর্ঘদিন মাঠের বাইরে থাকতে হয়েছে জার্মান তারকা জামাল মুসিয়ালাকে। এবার জানা গেল, শারীরিক সমস্যার পাশাপাশি স্নায়ুর রোগেও ভুগছেন বায়ার্ন মিউনিখের এই মিডফিল্ডার। তার পুরোনো ফর্মে ফেরা নিয়েও সংশয় প্রকাশ করেছেন বায়ার্নের অনারারি সভাপতি উলি হোনেস।
গত বছরের ক্লাব বিশ্বকাপে পা ভাঙার পর দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন মুসিয়ালা। ২০২৬ সালের শুরুর দিকে ফিরলেও সেপ্টেম্বরে আবার হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন ২৩ বছর বয়সি এই ফুটবলার। এর মধ্যে স্নায়ুর রোগে আক্রান্ত হওয়ার বিষয়টিও সামনে আসে। চিকিৎসার মাধ্যমে রোগটি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হলেও পুরোপুরি সারানো যাবে না বলে জানিয়েছেন হোনেস।
বাভারিয়ান সম্প্রচারমাধ্যম বিআরকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, 'আমরা এখন একটি জটিল পরিস্থিতির মুখোমুখি। সে এমন এক অসুস্থতায় ভুগছে, যা পুরোপুরি নিরাময়যোগ্য নয়, তবে চিকিৎসার মাধ্যমে তা কিছুটা নিয়ন্ত্রণে রাখা সম্ভব। কিন্তু তার আগের সেই পারফরম্যান্স দেখানোর সামর্থ্য আর থাকবে কিনা… কল্পনা করুন, বায়ার্ন যদি এখন তার চুক্তি নিয়ে প্রশ্ন তোলে এবং বলে যে, বর্তমানে সে যা দিতে সক্ষম, তা চুক্তির শর্তানুযায়ী নেই।'
তবে বায়ার্নের সাবেক অধিনায়ক লোথার ম্যাথাউস মনে করেন, হোনেসের মন্তব্য মুসিয়ালাকে অনুপ্রাণিত করার কৌশল। তার মতে, এমন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানোর জন্য এই মন্তব্য বাড়তি প্রেরণা হতে পারে।
সম্প্রতি অনুশীলনে ফিরেছেন মুসিয়ালা। বায়ার্নের হয়ে এখন পর্যন্ত ২৩৫ ম্যাচে ৭১ গোল করেছেন তিনি।
প্রাসঙ্গিক: