
কেরানীগঞ্জে পিস্তল-গুলিসহ সাগর গ্রেতার
বাংলাদেশ
প্রতিবেদক, নারায়ণগঞ্জ
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২:১১

ফায়ার সার্ভিসের একঘণ্টার চেষ্টায় ঝুট গুদামের আগুন নিয়ন্ত্রণে আসে। ছবি: সময় সংবাদ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুঁড়ি এলাকায় গার্মেন্টসের ওয়েস্টেজ ঝুট ব্যবসার একটি গুদামে ভয়াবহ আগুনের ঘটেছে।
সোমবার (৯ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে প্রবল ঝড় বৃষ্টির সময় এই অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টা চেষ্টা চলিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানান, ঝড় বৃষ্টির সময় জালকুঁড়ি ঝুটপট্টির একটি গুদামে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন পুরো গুদামে ছড়িয়ে পড়ে। এ সময় আশপাশের লোকজন আতংকে রাস্তায় বেরিয়ে আসেন।
খবর পেয়ে ফতুল্লার শিবু মার্কেট মডার্ণ ফায়ার স্টেশনের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। তাদের এক ঘণ্টার চেষ্টায় রাত ১১টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততোক্ষণে গুদামে মজুদকৃত বিপুল পরিমান ওয়েস্টেজ কাপড় (ঝুট) পুড়ে যায়।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, প্রবল ঝড় বৃষ্টির সময় বজ্রপাত হলে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তিনি। আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
প্রাসঙ্গিক: