
ব্যস্ত সড়কে দুর্বৃত্তের এলোপাতাড়ি গুলি, যুবক গুলিবিদ্ধ
বাংলাদেশ
প্রকাশ: রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ৯:৫৪

উত্তরের হিমালয় কন্যা পঞ্চগড় জেলায় কমতে শুরু করেছে তাপমাত্রা। গেল কয়েকদিনের তুলনায় রোববার (৮ নভেম্বর) আবারও তাপমাত্রা কমে এসেছে।
দিনের বেলা গরম আবহাওয়া বিরাজ করলেও রাত থেকে সকাল পর্যন্ত পাহাড়ি হিমেল বাতাসে বাড়ছে শীতের অনুভূতি। সেই সঙ্গে নামতে শুরু করেছে কুয়াশা। ভোরে হালকা কুয়াশা থাকলেও, অধিকাংশ দিনে ঘন কুয়াশায় ঢাকা থাকছে জেলার চারপাশ।
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহ ধরে জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। তবে আজ রোববার সকাল ৬টা ও ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, অন্যান্য দিনের তুলনায় রোববার ভোর সকাল থেকে সকাল ৯ টা পর্যন্ত কুয়াশার পরিমাণ কম লক্ষ্য করা গেছে। তবে উত্তর-পশ্চিম থেকে বয়ে আসা পাহাড়ি হীম বাতাসের তীব্রতা ছিল।
স্থানীয়রা বলছেন রাত থেকে সকাল পর্যন্ত ঠাণ্ডা অনুভূত হওয়ায় প্রয়োজনের ক্ষেত্রে গরম কাপড় পড়ে বের হতে হচ্ছে।
পঞ্চগড়ের ব্যারিস্টার বাজার এলাকার বাসিন্দা শহিদুল ইসলাম সময় সংবাদকে বলেন, সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত আস্তে আস্তে শীতের অনুভূতি বাড়ে। রাতে কম্বল কাথা ছাড়া ঘুমানো যায়না। একই সাথে সকালে গরম কাপড় ছাড়া বের হওয়া মুশকিল হয়ে যাচ্ছে।
মেহেদী হাসান নামে একজন সময় সংবাদকে বলেন, পঞ্চগড় জেলায় শীত নেমে গেছে। কোনদিন ঘন কুয়াশায় ঢেকে থাকছে কোনদিন হালকা। তবে দিনে খানিকটা গরম আবহাওয়া থাকলেও রাত থেকে সকাল পর্যন্ত শীত করছে।
এ সময় কথা হয় মইনুদ্দিন নামে এক রিকশা চালক ও ফজলুল নামে এক মোটরসাইকেল আরোহীর সাথে। তারা সময় সংবাদকে বলেন, রাতেও সকালে শীতের কাপড় ছাড়া গাড়ি চালানো যায় না। গাড়ি চালানোর সময় প্রচন্ড ঠাণ্ডা বাতাস গায়ে লাগে। এ সময় জ্যাকেট পড়ে কাজের উদ্দেশ্যে বের হতে হচ্ছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় সময় সংবাদকে বলেন, গত কয়েকদিন ধরে তাপমাত্রা ওঠানামা করছে। এরই মাঝে রোববার সকাল ছয়টায় ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হলেও একই তাপমাত্রা সকাল নটায় রেকর্ড করা হয়। এ সময় বাতাসের আর্দ্রতা ১০০ শতাংশ ছিল।
এর আগে গতকাল শনিবার বিকেলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এদিকে আগামীতে পর্যায়ক্রমে দিন ও রাতের তাপমাত্রা কমে শীতের তীব্রতা বাড়তে শুরু করবে বলেও জানান তিনি।