
ঢাকায় কয়েক দিন বৃষ্টির আভাস, শীত নিয়ে কী বার্তা
বাংলাদেশ
শাহীন আলম
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ৯:৩৩

তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘ আয়োজিত কপ সম্মেলনের ৩১তম আসর শুরু হয়েছে। ছবি ভিডিও থেকে নেয়া
জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব মোকাবিলায় নতুন প্রত্যাশা নিয়ে তুরস্কের আনতালিয়ায় শুরু হয়েছে জাতিসংঘ জলবায়ু সম্মেলন কপ-৩১। এবারের সম্মেলনে জলবায়ু অর্থায়নে ন্যায্যতা প্রতিষ্ঠা এবং ঋণের পরিবর্তে অনুদানভিত্তিক সহায়তা পাওয়ার দাবি জানাবে বাংলাদেশ।
সোমবার (৯ নভেম্বর) উদ্বোধনী আয়োজনের মধ্য দিয়ে শুরু হওয়া এ সম্মেলনে অংশ নিচ্ছেন বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধি, নীতিনির্ধারক ও জলবায়ু বিশেষজ্ঞরা।
বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় এবারের সম্মেলনে গুরুত্ব পাচ্ছে অর্থায়ন, খাদ্যনিরাপত্তা, কৃষি, স্বাস্থ্য ও অভিযোজনের মতো গুরুত্বপূর্ণ বিষয়।
জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে ঝুঁকিতে থাকা দেশগুলোর একটি বাংলাদেশ। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়া, ঘূর্ণিঝড়, বন্যা ও খরার মতো দুর্যোগের প্রভাব পড়ছে দেশের বিভিন্ন অঞ্চলে। বিশেষ করে উপকূলীয় এলাকায় লবণাক্ততা বৃদ্ধি, নদীভাঙন, কৃষি উৎপাদন ব্যাহত হওয়া এবং মানুষের বাস্তুচ্যুতির মতো সংকট দিন দিন প্রকট হচ্ছে।
এমন পরিস্থিতিতে কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের অন্যতম প্রধান প্রত্যাশা জলবায়ু অর্থায়নে ন্যায্যতা নিশ্চিত করা। ঋণের পরিবর্তে অনুদানভিত্তিক সহায়তা এবং ক্ষয়ক্ষতি তহবিল থেকে সহজ শর্তে অর্থ পাওয়ার দাবি তুলে ধরবে ঢাকা।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. নূরুল ইসলাম বলেন, ‘কার্বন নিঃসরণ কমাতে কার্যকর উদ্যোগ নেয়া গেলে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করা সম্ভব। বাংলাদেশের জলবায়ু ঝুঁকি বেশি হওয়ায় এ পরিস্থিতিতে ঋণের পরিবর্তে অনুদান দেয়া উচিত।’
পরিবেশমন্ত্রী আবদুল আওয়াল মিন্টু বলেন, ‘নির্গমন কমানোর লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশের নিজস্ব অর্থায়নের পাশাপাশি আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন। নির্দিষ্ট লক্ষ্যমাত্রা অনুযায়ী গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমাতে অতিরিক্ত অর্থায়ন জরুরি। বাংলাদেশের অগ্রাধিকার গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানো হলেও সে জন্য প্রয়োজনীয় অর্থের সংস্থান করতে হবে।’
এদিকে, মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ২১ সদস্যের প্রতিনিধি দল তুরস্কের আনতালিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছে। সেখানে ১১ ও ১২ নভেম্বর বিশ্বনেতাদের উচ্চপর্যায়ের সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী।
প্রাসঙ্গিক: