
গাজায় ত্রাণ প্রবেশে বাধা, ইসরাইলের নিন্দা পাক প্রধানমন্ত্রীর
আন্তর্জাতিক
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২০:৫৮

স্থানীয় সময় রোববার (৮ নভেম্বর) বিকেল ৪টা ৫৯ মিনিটে তাইউয়ান শহরের কেন্দ্রস্থলে ওই ভবনে আগুন লাগে।
চীনের উত্তরাঞ্চলীয় শানসি প্রদেশের তাইউয়ান শহরে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৫ জন। এর মধ্যে নয়জনের অবস্থা গুরুতর। তারা হাসপাতালে চিকিৎসাধীন।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়ার প্রতিবেদন মতে, স্থানীয় সময় রোববার (৮ নভেম্বর) বিকেল ৪টা ৫৯ মিনিটে তাইউয়ান শহরের কেন্দ্রস্থলে ওই ভবনে আগুন লাগে। প্রায় দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
রাত সাড়ে ৮টার মধ্যে উদ্ধার অভিযান শেষ হওয়ার কথা জানায় কর্তৃপক্ষ। এ সময় ৩৮ জনকে হাসপাতালে নেওয়া হয়। গভীর রাত পর্যন্ত পাঁচজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। পরে মৃতের সংখ্যা বেড়ে অন্তত ১৪ জনে দাঁড়ায়।
অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।
প্রাসঙ্গিক: