
চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত অন্তত ১৪
আন্তর্জাতিক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ১১:৩৬

সিঙ্গাপুরভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান মেগাস্পিডের সাবেক শীর্ষ নির্বাহী অ্যালিস হুয়াং ও এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াং। ছবি: সংগৃহীত
বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের সঙ্গে প্রেমের সম্পর্কের অভিযোগে আলোচনায় এসেছেন চীনা নারী অ্যালিস হুয়াং। বেইজিংয়ের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে মার্কিন কর্তৃপক্ষের তদন্তে তার নাম উঠে এসেছে। অভিযোগ রয়েছে, এনভিডিয়ার প্রধান নির্বাহীর ওপর প্রভাব বিস্তার এবং প্রতিষ্ঠানটির চীনে উন্নত প্রযুক্তির চিপ বিক্রির বিষয়ে তথ্য সংগ্রহের দায়িত্ব দেয়া হয়েছিল তাকে।
এ ঘটনায় তদন্ত শুরু করেছে এনভিডিয়ারর পরিচালনা পর্ষদ। এরই মধ্যে চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে সন্দেহভাজন নারীর সঙ্গে প্রেমের সম্পর্কের কথা স্বীকার করেছেন হুয়াং। একই সঙ্গে স্ত্রীর সঙ্গে অবিশ্বস্ত আচরণের দায় স্বীকার করে নিজের কর্মকাণ্ডের জন্য অনুতাপ প্রকাশ করেছেন তিনি।
তবে অ্যালিস হুয়াংয়ের সঙ্গে এনডিভিয়াপ্রধানের পরিচয় কীভাবে হয়েছিল, তাদের সম্পর্ক কতদিন স্থায়ী ছিল, তা এখনো স্পষ্ট নয়।
অ্যালিস হুয়াংয়ের আরেকটি নাম হুয়াং লে। তিনি চীনা নাগরিক এবং সিঙ্গাপুরভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান মেগাস্পিডের সাবেক শীর্ষ নির্বাহী। জেনসেন হুয়াংয়ের সঙ্গে তার কোনো আত্মীয়তার সম্পর্ক নেই।
চীনের একটি বেসরকারি বিনিয়োগ তহবিলের তথ্যভান্ডারে থাকা তার প্রোফাইল অনুযায়ী, কর্মজীবনের শুরুতে তিনি টেলিভিশন সাংবাদিক ছিলেন। কাজ করেছেন হুনান টিভি ও রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভিতে। পরে এইচএসবিসির প্রাইভেট ব্যাংকিং বিভাগের প্রেসিডেন্টের সহকারী হিসেবে কাজ করার তথ্য পাওয়া যায়। এরপর তিনি চীনের বিনিয়োগ প্রতিষ্ঠান সিআইটিআইসি সিকিউরিটিজের ভাইস প্রেসিডেন্ট হন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তবে অ্যালিসের পেশাগত পরিচয় নিয়ে প্রশ্ন রয়েছে। নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, হুনান টিভির একজন নির্বাহী অ্যালিস হুয়াংকে চেনেন না বলে জানিয়েছেন। এমনকি সিসিটিভির ওয়েবসাইটেও তার কোনো প্রোফাইল খুঁজে পাওয়া যায়নি।
চীনের বিনিয়োগসংক্রান্ত নথি অনুযায়ী, সাংহাই হেক্সি ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টের নির্বাহী পরিচালক ও তহবিল ব্যবস্থাপক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। প্রতিষ্ঠানটির সঙ্গে চীনা গেমিং কোম্পানি সেভেনরোডের সম্পর্ক রয়েছে বলে জানা গেছে।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের জুনে তাইওয়ানের একটি বারে জেনসেন হুয়াংয়ের পাশে অ্যালিস হুয়াংকে প্রথমবারের মতো ছবি তুলতে দেখা যায়। সেখানে গিগাবাইট ও নেটথান্ডারের নির্বাহীদের সঙ্গে তাদের দেখা যায়। এর কাছাকাছি সময়ে মেগাস্পিড এনভিডিয়ার কাছ থেকে কয়েক বিলিয়ন ডলারের উন্নত এআই চিপ কেনা শুরু করে।
পরের বছর মে মাসে তাইওয়ানের একটি রেস্তোরাঁর বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জেনসেন হুয়াংয়ের পেছনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় অ্যালিসকে। ততদিনে মেগাস্পিডের সঙ্গে এনভিডিয়ার ব্যবসায়িক লেনদেন ওয়াশিংটনের নজরে আসে।
মার্কিন তদন্তকারীদের অনুসন্ধানে মেগাস্পিডের শীর্ষ কর্মকর্তার মাধ্যমে বেইজিংয়ে তথ্য পাঠানোর বিষয়টি উঠে আসে বলে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে দাবি করা হয়েছে।
নিউইয়র্ক টাইমস ও ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে উল্লেখ করা একটি গোপন গোয়েন্দা স্মারকলিপি অনুযায়ী, চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয় অ্যালিস হুয়াংকে নিয়োগ দিয়েছিল। তার কাজ ছিল এনভিডিয়ার প্রধান নির্বাহী সম্পর্কে গোয়েন্দা তথ্য সংগ্রহ করা এবং প্রয়োজনে চীনে উন্নত চিপ বিক্রির বিষয়ে কোম্পানির অবস্থানে প্রভাব বিস্তার করা।
এআই প্রযুক্তির প্রতিযোগিতায় চীনের অগ্রগতি ঠেকাতে জো বাইডেনের প্রশাসন এনভিডিয়ার উচ্চক্ষমতাসম্পন্ন চিপ রফতানিতে বিধিনিষেধ আরোপ করেছিল। তবে ডনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর চীনে চিপ বিক্রির ওপর কঠোর বিধিনিষেধ শিথিলের পক্ষে অবস্থান নেন জেনসেন হুয়াং।
এ প্রেক্ষাপটে এনভিডিয়ার ব্যবসায়িক সিদ্ধান্তে প্রভাব বিস্তারের সম্ভাব্য প্রচেষ্টার বিষয়টি মার্কিন গোয়েন্দাদের উদ্বেগ বাড়িয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
সূত্র: এনডিটিভি
প্রাসঙ্গিক: