
ইয়াবার চালান নিয়ে বিরোধ, টেকনাফে দুজনকে পিটিয়ে হত্যা
প্রতিবেদক, সুনামগঞ্জ
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ১৭:১৬

সুনামগঞ্জের দিরাইয়ে (৪ নভেম্বর) দুদল গ্রামবাসীর সংঘর্ষ হয়েছে। ছবি: সময় সংবাদ
সুনামগঞ্জের দিরাইয়ে তরুণ-তরুণীর প্রেমে মজে পালিয়ে যাওয়া নিয়ে দুদল গ্রামবাসীর সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার মাটিয়াপুর ও হলিমপুর গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, করিমপুর ইউনিয়নের হলিমপুর গ্রামের একটি মেয়েকে নিয়ে পালিয়ে যান মাটিয়াপুর গ্রামের এক যুবক। এ ঘটনায় গ্রাম দুটির প্রভাবশালী গোষ্ঠীর মধ্যে উত্তেজনা চলছিলো।
বুধবার দুপুরে মাটিয়াপুর ও হলিমপুর গ্রামের মধ্যবর্তী মাঠে দুই প্রভাবশালী পরিবারের সদস্য ও গ্রামবাসী দেশীয় অস্ত্র এবং ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের লোকজন ইটপাটকেল নিক্ষেপ করেন।
এ সময় দুপক্ষের ২০ জন আহত হন। আহতরা দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
এ বিষয়ে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, দুটি গ্রামের প্রভাবশালী পরিবারের ছেলে-মেয়ে প্রেম করে পালিয়ে যাওয়া নিয়ে সংঘর্ষের সূত্রপাত হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।