
নেত্রকোনায় হাওর এক্সপ্রেস ট্রেনে আগুন
বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১৬:১৭

উত্তর শাহজাহানপুরে বিএনপির পার্টি অফিসের পাশে ঝিলপাড় থেকে ৬টি ককটেল উদ্ধার।
রাজধানীর উত্তর শাহজাহানপুরে বিএনপির পার্টি অফিসের পাশে ঝিলপাড় থেকে ৬টি ককটেল উদ্ধার করেছে এসআরবি-৩। পরে সেগুলো নিষ্ক্রিয় করছে বোম্ব ডিসপোজাল ইউনিট।
মঙ্গলবার (১০ নভেম্বর) এসআরবি-৩ সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘটের ঘোষণাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজনেস ফ্যাকাল্টির সামনে একটি প্রাইভেটকারে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে গাড়িচালক গুরুতর আহত হয়েছেন।
দুপুর ২টা ২৫ মিনিটের দিকে এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় গাড়িচালক সোহেলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ধর্মঘটকে কেন্দ্র করে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে গাড়িটির ওপর ককটেল নিক্ষেপ করা হয়। বিস্ফোরণের তীব্রতায় সিলভার রঙের ওই প্রাইভেট কারটির সামনের উইন্ডশিল্ড (গ্লাস) সম্পূর্ণ ফেটে গিয়ে মাঝখানে বড় একটি গর্তের সৃষ্টি হয়। হামলার শিকার গাড়িটির নম্বর ঢাকা মেট্রো গ- ৩৭৯১৪০।
প্রাথমিকভাবে জানা গেছে, ক্ষতিগ্রস্ত প্রাইভেটকারটির মালিক তাসলিমা নাবিলা ইসলাম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল বিজনেস (আইবি) বিভাগের সঙ্গে যুক্ত।
ককটেল বিস্ফোরণের পরপরই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থী ও পথচারীদের মাঝে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে আইনশৃঙ্খলা বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং নতুন করে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বর্তমানে বিজনেস ফ্যাকাল্টি ও এর আশপাশের এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
এর আগে রোববার ও সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিসহ রাজধানীর কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বেশ কয়েকটি গাড়িতে আগুন দেয়ার ঘটনাও ঘটে।