
ঢাবির বিজনেস ফ্যাকাল্টির সামনে প্রাইভেটকারে ককটেল বিস্ফোরণ
বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১৫:৩৪

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ফাইল ছবি
এলজিইডির অধীনে কোনো কাজে শিথিলতা দেখানো বা গুণগত মানের ক্ষেত্রে আপস করা যাবে না জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি ভবনে উপজেলা সহকারী প্রকৌশলীদের নবীন বরণ ও প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি নবীনদের এ আহ্বান জানান।
এদিন নবীন প্রকৌশলীদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, এলজিইডির অধীনে বর্তমানে ১২০০০০ কোটি টাকার কাজ চলমান রয়েছে। কোনো পক্ষ যেন প্রভাব খাটিয়ে তাদের স্বার্থ হাসিল না করতে পারে। এ ব্যাপারে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের অধীনে সদ্য নিয়োগপ্রাপ্ত নবীন প্রকৌশলীদের সচেতন হতে হবে।
তিনি আরও বলেন, নবীনদের যোগদানের মধ্য দিয়ে এলজিইডি’র কাজে গতি আসবে।
কাজে কোনো রকম শিথিলতা দেখানো যাবে না জানিয়ে তিনি আরও বলেন, কাজের গুণগত মানের ক্ষেত্রে কোনো আপস করা হবে না।
এ সময় মেধা ও যোগ্যতা দিয়ে প্রকৌশলীদের পড়াশোনা ও কর্মক্ষেত্রে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার কথাও জানান তিনি।