
আত্মসমর্পণের আগে পাসপোর্টের আপিল করতে পারে না পলাতক আসামি: শিশির মনির
বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১৪:২৪

রাজধানীর একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেয়া হয়। ফাইল ছবি
রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও গাড়িতে আগুন দিয়ে নাশকতার চেষ্টার অভিযোগে গত ২৪ ঘণ্টায় ৩৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৯ নভেম্বর) বেলা ১২টা থেকে মঙ্গলবার (১০ নভেম্বর) পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।
তিনি বলেন, ‘গাড়িতে আগুন ও ককটেল বিস্ফোরণের সময় বিভিন্ন চেকপোস্টে অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় নাশকতাকারী সন্দেহে মোট ৩৩ জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।’
আকতার হোসেন বলেন, ‘গ্রেফতাররা সবাই কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সম্পৃক্ত কি না নিশ্চিতভাবে বলা যাচ্ছে না, তবে এদের অধিকাংশই হয় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সঙ্গে জড়িত অথবা নিয়োগ করা ব্যক্তি। যাদের অর্থের বিনিময়ে নাশকতার করানো হচ্ছে।’
প্রাসঙ্গিক: