
কেরানীগঞ্জে পিস্তল-গুলিসহ সাগর গ্রেতার
বাংলাদেশ
মহানগর ডেস্ক
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২২:১৭

সোমবার সন্ধ্যায় রাজধানীর একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়া হয়।
রাজধানীর একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় এখন পর্যন্ত ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৯ নভেম্বর) সকাল ও সন্ধ্যায় রাজধানীর ফার্মগেট ও টিএসসিসহ আরও কিছু এলাকা এসব ঘটনা ঘটে।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুজ্জামান বলেন, সন্ধ্যার দিকে ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পাওয়ার পর আমরা ঘটনাস্থলে রয়েছি। ইতোমধ্যে এলাকার নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। আমরা দুর্বৃত্তদের গ্রেফতারে কাজ করছি।
এছাড়া রাজধানীর টিএসসিতে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ককটেল নিক্ষেপকারী সন্দেহে ছাত্ররা একজনকে আটকও করেছে। পাশাপাশি জেলা জজ কোর্টের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় পুলিশ দুজনকে গ্রেফতার করেছে। একই সঙ্গে রাজধানীর শ্যামপুরে ককটেল বিস্ফোরণের ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে এখন পর্যন্ত ককটেল নিক্ষেপের সময় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ছয়জনকে তিনটি ককটেল ও একটি মোটরসাইকেলসহ আটকের খবর জানিয়েছে ডিএমপি।
এদিন সন্ধ্যার দিকে শান্তা মারিয়াম ইউনিভার্সিটি, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি, সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের সামনে এবং সাইন্সল্যাব ও নিউমার্কেট এলাকায় ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
এছাড়া সকালে তিতুমীর কলেজ ও রামপুরা বনশ্রী এলাকায়ও ককটেল বিস্ফোরণ ঘটে।
প্রাসঙ্গিক: