
এলজিইডির কাজে গুণগত মানের ক্ষেত্রে আপস নয়: শাহে আলম
বাংলাদেশ
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১৫:১৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টির সামনে ককটেল বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত প্রাইভেট কারটির সামনের গ্লাস ভেঙে বড় গর্তের সৃষ্টি হয়েছে। ছবি: সংগৃহীত
নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘটের ঘোষণাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজনেস ফ্যাকাল্টির সামনে একটি প্রাইভেটকারে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে গাড়ির চালক গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ২টা ২৫ মিনিটের দিকে এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় গাড়ির চালক সোহেলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ধর্মঘটকে কেন্দ্র করে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে গাড়িটির ওপর ককটেল নিক্ষেপ করা হয়। বিস্ফোরণের তীব্রতায় সিলভার রঙের ওই প্রাইভেট কারটির সামনের উইন্ডশিল্ড (গ্লাস) সম্পূর্ণ ফেটে গিয়ে মাঝখানে বড় একটি গর্তের সৃষ্টি হয়। হামলার শিকার গাড়িটির নম্বর ঢাকা মেট্রো গ- ৩৭৯১৪০।
প্রাথমিকভাবে জানা গেছে, ক্ষতিগ্রস্ত প্রাইভেটকারটির মালিক তাসলিমা নাবিলা ইসলাম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল বিজনেস (আইবি) বিভাগের সঙ্গে যুক্ত।
ককটেল বিস্ফোরণের পরপরই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থী ও পথচারীদের মাঝে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে আইনশৃঙ্খলা বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং নতুন করে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বর্তমানে বিজনেস ফ্যাকাল্টি ও এর আশপাশের এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।