
নেত্রকোনায় হাওর এক্সপ্রেস ট্রেনে আগুন
বাংলাদেশ
প্রতিবেদক, নরসিংদী
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১৫:৫৩

নরসিংদীর পলাশে বিদ্যুৎস্পৃষ্টে মৃত যুবকের মরদেহ দেখতে স্থানীয়দের ভিড়। ছবি: সময় সংবাদ
নরসিংদীর পলাশে বৈদ্যুতিক খুঁটির নিচ থেকে মাসুম মিয়া (২৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ নভেম্বর) উপজেলার গড়পাড়া গ্রামের রিজেন্ট পাওয়ার প্লান্টের সামনে থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। বৈদ্যুতিক খুঁটি থেকে তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে ধারণা করা হচ্ছে। ওই যুবকের বিরুদ্ধে আগেও চুরির অভিযোগ রয়েছে বলে জানায় পুলিশ।
মাসুম মিয়া গড়পাড়া গ্রামের জাকির হোসেনের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, সকালে বৈদ্যুতিক খুঁটির নিচে যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে ওই যুবকের মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে পলাশ থানার এসআই মোজাম্মেল হোসেন জানান, ওই যুবকের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়।
প্রাসঙ্গিক: